দেশ 

Priyanka Gandhi : প্রশ্নের মুখে ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় ! সঠিক তথ্য দেননি রাজীব কন্যা,সমন কেরল হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেরলের ওয়ানড়ের উপনির্বাচনে  প্রিয়াঙ্কা গান্ধী সিপিআই প্রার্থী সত্যন মকেরিকে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে হারিয়ে দেন কংগ্রেস নেত্রী। কিন্তু গত নভেম্বরে প্রিয়াঙ্কার সেই জয় নিয়েই প্রশ্ন উঠেছিল। তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা নব্য হরিদাস। তিনিও ওই নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। তাঁর অভিযোগ, ভোটের আগে নিজের সম্পত্তির ঘোষণার সময় তথ্য গোপন করেছেন প্রিয়াঙ্কা। তাই তাঁর সেই জয়কে অবৈধ ঘোষণা করার আর্জি হরিদাসের। আর এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কাকে সমন পাঠাল উচ্চ আদালত। চব্বিশের লোকসভা ভোটে রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়ানড়– দুটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লস অ্যাঞ্জেলেস থেকে অভিবাসন বিরোধী যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল তা ধীরে ধীরে আমেরিকার সর্বত্রই ছড়িয়ে পড়ছে, সেনা নামিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিক্ষোভ কর্মসূচি, এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প?

অভিবাসীবিরোধী বিক্ষোভের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, তার ঢেউ এবার টেক্সাসেও লেগেছে। টেক্সাসের অস্টিনে শতাধিক মানুষের একটি বড় দল মিছিল করে জে জে পিকল ফেডারেল ভবনের দিকে যায়। ভবনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। টেক্সাসে এদিন বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও পতাকা ছিল। পুলিশের মুখোমুখি হলে তাঁরা ‘আইসিই নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকেন। মিছিল নিয়ে দলটি ফেডারেল ভবনে পৌঁছানোর পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। অস্টিন পুলিশ সমাবেশকে ‘অবৈধ’ ঘোষণা করে বিক্ষোভকারীদের সরে যেতে বলে।…

আরও পড়ুন
কলকাতা 

OBC : আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে, এর সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ কমিশনের সমীক্ষার ভিত্তিতে তৈরি হওয়া নতুন ওবিসি তালিকা আজ মঙ্গলবার দশই জুন বিধানসভায় পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকা পেশ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন,“ওবিসি শংসাপত্র নিয়ে কোনও ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে। ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি অন্তর্ভুক্ত হবে। সমীক্ষা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে।” অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোদলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বিধানসভায় অসত্য ভাষণ…

আরও পড়ুন
দেশ 

বিহারের পাটনা শহরে দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি মৃত দুই আহত এক

বিহারের পাটনায় শুটআউট। দিনেদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে মা ও মেয়েকে খুন করল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাতপাতালে ভর্তি গৃহকর্তা। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম ধনঞ্জয় মেহেতা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মহালক্ষ্মী এবং ১৯ বছরের মেয়ের। পুলিশের তরফে সোমবার এই ঘটনা প্রকাশ্যে আনা হয়। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জানা গিয়েছে, ধনঞ্জয়ের বাড়ির কাছে নিয়মিত মাদক সেবন করত একদল যুবক। এই নিয়ে মাঝেমেধ্যেই ওই যুবকদের সঙ্গে ঝামেলা হত ধনঞ্জয় ও তাঁর স্ত্রীর। সম্প্রতি এই…

আরও পড়ুন
দেশ 

Sonam Raghuvanshi : ঘনঘন বয়ান বদল মাদকের গল্প ছড়িয়ে নিজেকে মানসিক ভাবে বিধ্বস্ত দেখেও পার পেলেন না স্বামী হত্যায় অভিযুক্ত সোনম রঘুবংশী

বাংলার জনরব ডেস্ক : হানিমুন কিলিং এর ঘটনায় স্বামী হত্যার অভিযোগে গ্রেফতার সোনম রঘুবংশী পুলিশের জেরায় একের পর এক বয়ান বদল করে চলেছে বলে অভিযোগ। যার জেরে সন্দেহ আরও তীব্র হচ্ছে পুলিশের। গত সোমবার সোনমকে গ্রেফতারের পর পুলিশের প্রথম প্রশ্ন ছিল কীভাবে মেঘালয় থেকে গাজিপুর পৌঁছলেন তিনি? উত্তরে সোনম জানান, তাঁকে অপহরণ করে এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। এর কয়েক ঘণ্টা পর ফের নিজের বয়ান বদল করেন অভিযুক্ত। জানান, তাঁকে মাদক খাওয়ানো হয়েছিল। এরপর নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে যায় অপরাধীরা। এছাড়াও পুলিশি জেরায় সোনমের বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি। এই ঘটনায়…

আরও পড়ুন
কলকাতা 

Ultadanga Robbery : উল্টোডাঙ্গা থানার ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি, প্রশ্ন নাগরিকের নিরাপত্তা নিয়ে!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের উল্টোডাঙ্গা থানার ঠিক উল্টোদিকে দুঃসাহসিক ডাকাতি। বিধান নগর স্টেশন থেকে ঢিল ছড়া দূরত্ব আর ৩০০ মিটার দূরে উল্টোডাঙ্গা থানা। আর থানার কাছেই ঘটে গেল রাতের অন্ধকারে ডাকাতির ঘটনা থানা তো টের পেলোই না। টের পেল না বাড়িতে ঘুমন্ত বৃদ্ধ দম্পতিও। নগদ ও গয়না মিলিয়ে এক কোটি 25 লক্ষ টাকার নিয়ে চম্পট দিল ডাকাত দল। অথচ এমনটা হওয়ার কথা ছিল না কারণ চোর বা ডাকাত ঢুকেছিল জানালার গ্রিল কেটে। জানালার গ্রিল কাটতে একটা সময় লাগে এবং তার আওয়াজও বেশ খানিকটা দূর থেকে শোনা যাবে কারণ…

আরও পড়ুন
জেলা 

Murder: লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছিল, ঈদুল আযহায় বাড়ি আসতেই খুন হয়ে গেল বাবলু শেখ?

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল ছেড়ে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য পিটিয়ে খুন করা হলো মুর্শিদাবাদের বাবলু শেখকে। জানা গেছে গত লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূলের কিছু সমর্থক কংগ্রেসকে ভোট দিয়েছিল। তারপর থেকেই তৃণমূলের কর্মীরা ওই সকল বাড়িতে হামলা চালায় এরপর ওখান থেকে তারা পালিয়ে যায় ঈদুল আযহা উপলক্ষে বাড়ি এসেছিলেন বাবলু শেখ। তাকে চায়ের দোকানে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের ভাইপো জামিরুল শেখের দাবি, গত লোকসভা নির্বাচনে পাতলাটোলায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই বেশ কিছু পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া হয়েছিল। যারা গ্রামছাড়া হয় তাঁরা সবাই…

আরও পড়ুন
কলকাতা 

কোভিড নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হবেন না রাজ্যবাসীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : কোভিড নিয়ে কোনভাবে আতঙ্কিত হবেন না বলে রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ৯ জুন নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান পরিস্থিতি এখনো সেই স্তরে পৌঁছায়নি ফলে আতঙ্কের কোন কারণ নেই।সরকারও এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে যদি কখনও তেমন পরিস্থিতি তৈরি হয়, তার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি সেরে রাখার জন্যই বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। মমতা এদিন বলেন, “সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ভারতে ১৩০ কোটি মানুষ বাস করে। তার মধ্যে সারা ভারতে হাতে গুনে ৪-৫ হাজারের…

আরও পড়ুন
কলকাতা 

SSC Case : চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের আপাতত কোন ভাতা দেওয়া যাবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি-হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন তা দিতে নিষেধ করল কলকাতা হাইকোর্ট। কোন ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত । সোমবার বিচারপতি অমৃতা সিনহা চাকরি-হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার সেই মামলার শুনানিতে বলেন,”সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য সব সংস্থা। কোন ক্ষমতা বলে নতুন স্কিম আনা হচ্ছে? এত তাড়াহুড়োই বা কীসের?” ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Greta Thunberg : ইসরাইলি বাহিনীর অপহরণের কবলে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজ

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যান্য সমাজকর্মীরা ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজা অভিমুখে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। তবে তাদের সে জাহাজ এবার আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই। একটি পূর্ব রেকর্ডকৃত এক ভিডিওতে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি দখলদার বাহিনী বা যারা ইসরাইলকে সমর্থন করে, তারা আটক করেছে। আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য সুইডিশ…

আরও পড়ুন