কলকাতা 

Ultadanga Robbery : উল্টোডাঙ্গা থানার ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি, প্রশ্ন নাগরিকের নিরাপত্তা নিয়ে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের উল্টোডাঙ্গা থানার ঠিক উল্টোদিকে দুঃসাহসিক ডাকাতি। বিধান নগর স্টেশন থেকে ঢিল ছড়া দূরত্ব আর ৩০০ মিটার দূরে উল্টোডাঙ্গা থানা। আর থানার কাছেই ঘটে গেল রাতের অন্ধকারে ডাকাতির ঘটনা থানা তো টের পেলোই না। টের পেল না বাড়িতে ঘুমন্ত বৃদ্ধ দম্পতিও। নগদ ও গয়না মিলিয়ে এক কোটি 25 লক্ষ টাকার নিয়ে চম্পট দিল ডাকাত দল।

অথচ এমনটা হওয়ার কথা ছিল না কারণ চোর বা ডাকাত ঢুকেছিল জানালার গ্রিল কেটে। জানালার গ্রিল কাটতে একটা সময় লাগে এবং তার আওয়াজও বেশ খানিকটা দূর থেকে শোনা যাবে কারণ রাতের বেলার বিষয়। বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। খুব তাড়াতাড়ি নাকি সূত্র খুঁজে পাওয়া যাবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে পুলিশের একটা মহল মনে করছে।

Advertisement

জানা গেছে, বাড়িতে তখন ঘুমোচ্ছিলেন এক বৃদ্ধ দম্পতি। হঠাৎ সকালে ঘুম ভাঙতেই তাঁরা দেখতে পান ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ। ভাঙা জানালার গ্রিল দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পরিবারের দাবি, লুট হওয়া জিনিসের মূল্য অন্তত ১ কোটি ২৫ লক্ষ টাকা।

পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। ঘরে ঢোকার আগে কোনও ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বাড়ির মালিকের ছেলে জানান, “বাবা হার্টের রোগী, মা ডায়াবেটিক। দু’জনেরই ঘুম হয় না। অথচ সেদিন গোটা রাত দু’জনেই ঘুমিয়ে ছিল! সকালে উঠে দেখলাম সব খোলা, জানলার গ্রিল ভাঙা। আমাদের ঘর পুরো খালি করে দিয়েছে। নগদ, গয়না—কিছুই ছাড়েনি।”

চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল বহু পুরনো সোনার গয়না, দামি হিরের সেট, নগদ টাকা-সহ আরও অনেক কিছু। আতঙ্কে কাঁপছেন পরিবারের সদস্যেরা। তাঁদের কথায়, “এত বড় লুট, এতটা সময় ধরে চুরি—আর পুলিশ টেরই পেল না? যদি ফ্ল্যাটে কেউ না থাকত, তাও একটা কথা ছিল। অথচ আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম!”

প্রতিবেশীদের অনেকেই বলছেন, থানার এত কাছে এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক। রাতে রাস্তায় কোনও পুলিশি টহল ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে লালবাজারের একটি বিশেষ টিমও। ইতিমধ্যেই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ