দেশ 

Bengal Weather Update:বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে…

আরও পড়ুন
দেশ 

Manipur Violence: রাতভর দফায় দফায় সংঘর্ষ মণিপুরে! আগুন ধরিয়ে দেওয়া হল সরকারি অফিসে!

বাংলার জনরব ডেস্ক : মেইতেই নেতা-সহ পাঁচ জনকে গ্রেফতারি ঘিরে বিক্ষোভের জেরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর! রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে। মশাল হাতে মিছিল, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের হটাতে চলেছে রবার বুলেট। ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেল। পূর্ব ইম্ফল জেলায় ইয়াইরিপোক তুলিহাল অঞ্চলে মহকুমাশাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও সরকারি নথিপত্র নষ্ট হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয় পুলিশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Agitation At America : লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে ট্রাম্পের বাহিনী, প্রেসিডেন্ট এর বিরুদ্ধে মামলার হুমকি গভর্নরের

বাংলার জনরব ডেস্ক : বিক্ষোভ থামাতে সেনাবাহিনী নামিয়ে ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ তো থামলোই না উপরন্ত পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু ট্রাম্পের এই বাহিনীর সঙ্গে রীতিমতো সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা, পাল্টা রবার বুলেট থেকে শুরু করে কাঁদানো গ্যাস বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে বলে অভিযোগ। এদিকে,লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গাভিন নিউসাম। রবিবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের…

আরও পড়ুন
কলকাতা 

SSC Recruitment:এসএসসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার এখনই শুনানির আবেদন খারিজ করলো উচ্চ আদালত

স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না। সোমবার বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি ২০১৬…

আরও পড়ুন
দেশ 

Kamol Hassan : শিখতেই পারি কিন্তু চাপিয়ে দেবেন কেন? হিন্দি আগ্রাসন নিয়ে ফের সরব তামিল অভিনেতা কমল হাসন

বাংলার জনরব ডেস্ক : চাপিয়ে দেওয়া যাবে না শিখতেই পারি হিন্দি শেখার মধ্যে কোন আপত্তি নেই। কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেব না। সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাগুলি বলেছেন দক্ষিণী অভিনেতা কমল হাসন। সম্প্রতি কন্নড় ভাষাকে তামিলের সন্তান বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন কমল। তাঁর বিরুদ্ধে হয়েছে আইনি পদক্ষেপ। নিজের বক্তব্যে তবু অনড় অভিনেতা। দুই দ্রাবিড় ভাষার মধ্যে এমন গোলমাল আগে তেমন ভাবে দেখা যায়নি। তবে এ বার ফের ভাষা নিয়ে মুখ খুললেন কমল। তাঁর নতুন ছবি ‘ঠগ লাইফ’-এর প্রচারের মধ্যেই তিনি হিন্দি আগ্রাসনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Elun Musk:ইলন মাস্ককে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট! এই কাজটি করলে কঠিন মূল্য দিতে হবে হুঁশিয়ারি ট্রাম্পের

কয়েকদিন আগেও তাদের ‘বন্ধুত্ব’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।অথচ বিশ্বের অন্যতম ক্ষমতাধর সেই দুই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরোধ এখন তুঙ্গে। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই ‘বাকযুদ্ধ’ হিসেবে আবির্ভূত হয়েছে সবার সামনে।এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। রবিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গার্ডিয়ানের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শনিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করছি।…

আরও পড়ুন
জেলা 

Islampur: ইসলামপুরের ছেলেকে মহেশতলায় উলটে ঝুলিয়ে নিযার্তন! কিশোরের খোঁজে CID, বিক্ষোভে উত্তাল ইসলামপুর!

বাংলার জনরব ডেস্ক : মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডির সাহায্য নিল ডায়মন্ড হারবার পুলিশ। সিআইডির ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে ছবি-সহ ওই কিশোরের চেহারার বিবরণ ও যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি কিশোরকে উদ্ধারের দাবিতে আজ, রবিবার ইসলামপুর মাটিকুন্ডায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও নির্যাতনের শিকার নাবালকের খোঁজ পাওয়া যায়নি। হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের তরফে ওই কিশোরের ছবি ও তার যাবতীয় তথ্য সমাজমাধ্যম-সহ পুলিশের বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করেছে। সঙ্গে রবীন্দ্রনগর-সহ আশপাশের বিভিন্ন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

California: ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে সাধারণ নাগরিকদের বিক্ষোভ, সামাল দিতে ২০০০ সেনা মোতায়নের নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ক্রমে বাড়ছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সেখানে দু’হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফর্নিয়ার গভর্নরের ভূমিকার সমালোচনাও করেছেন। সেখানকার প্রশাসনের উপর আস্থা রাখতে না-পেরে সেনা মোতায়েনের নির্দেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।  শুক্রবার (স্থানীয় সময়) থেকে চলছে বিক্ষোভ। যাতে শনিবার রণক্ষেত্রের আকার নিয়েছিল গোটা শহর। লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনকে চিন্তায় রেখেছে। আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী ভিন্‌ দেশের নাগরিকদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার বিস্তীর্ণ অংশে…

আরও পড়ুন
দেশ 

Haryana: সরকারি হাসপাতালে দিনের পর দিন অস্ত্রোপচার করেছেন ভুয়ো হৃদ্‌রোগ বিশেষজ্ঞ! বিজেপি শাসিত হরিয়ানার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : সরকারি হাসপাতালে ভুয়ো চিকিৎসক। তাও আবার হৃদরোগ বিশেষজ্ঞ। এরকমই অভিযোগ পাওয়া গেল বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের এক সরকারি হাসপাতালে। ওই ভুয়ো হৃদ রোগ বিশেষজ্ঞ কে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি অন্য এক হৃদরোগ বিশেষজ্ঞের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সরকারি হাসপাতালে চাকরি করছিলেন। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, নিজেকে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ পঙ্কজমোহন শর্মা হিসাবে পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন। শুধু তা-ই নয়, ৫০টিরও বেশি অস্ত্রোপচারও করেছেন তিনি। হরিয়ানার ফরিদাবাদের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হুলস্থুল পড়ে গিয়েছে। আট মাস ধরে তিনি ফরিদাবাদের সরকারি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার…

আরও পড়ুন
দেশ 

Gangrape Case: বিজেপি শাসিত ওড়িশায় বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ৪

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল । ব্রহ্মপুরের পুলিশ সুপার শ্রবণ বিবেক জানিয়েছেন, গত ৩ জুন ঘটনাটি ঘটেছে। গঞ্জামে একটি বিয়ের অনুষ্ঠানে সপরিবার গিয়েছিল ওই দুই কিশোরী। অভিযোগ, বিয়ের অনুষ্ঠান থেকে দুই কিশোরীকে অপহরণ করা হয়। তাঁদের খুঁজে না পেয়ে হুলস্থুল পড়ে যায়। আশাপাশের এলাকায় খোঁজ চালানো হয়। কিন্তু সারারাত ধরে খুঁজেও দুই কিশোরীকে না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই কিশোরীকে তাঁদেরই এক পরিচিত ডেকে নিয়ে যান। তার পর ওই যুবকের সঙ্গে…

আরও পড়ুন