দেশ 

Manipur Violence: রাতভর দফায় দফায় সংঘর্ষ মণিপুরে! আগুন ধরিয়ে দেওয়া হল সরকারি অফিসে!

বাংলার জনরব ডেস্ক : মেইতেই নেতা-সহ পাঁচ জনকে গ্রেফতারি ঘিরে বিক্ষোভের জেরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর! রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে। মশাল হাতে মিছিল, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের হটাতে চলেছে রবার বুলেট। ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেল। পূর্ব ইম্ফল জেলায় ইয়াইরিপোক তুলিহাল অঞ্চলে মহকুমাশাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও সরকারি নথিপত্র নষ্ট হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয় পুলিশের…

আরও পড়ুন