মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে আরএসএস যোগ! গ্রেফতার সংঘের কর্মী
মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে আরএসএস যোগ! বজবজে বোমা তৈরির বিপুল মশলা-সহ গ্রেফতার আরএসএস কর্মী। ওই মশলা কেন মজুত করা হয়েছিল? ধৃত আরএসএস কর্মী রবীন্দ্রনগর কাণ্ডে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া মহেশতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের তিনটি এফআইআর। বাড়তে পারে গ্রেফতারির সংখ্যা। ঘটনায় নিঁচু তলার পুলিশকর্মীদের কোনও গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে সেই দিকও। ধৃত আরএসএস কর্মীর নাম নবীনচন্দ্র রায়। তিনি বিজেপির সঙ্গেও যুক্ত বলে খবর। পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছেন, বুধবার রাতে বজবজ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা…
আরও পড়ুন