জেলা 

একশ দিনের কাজে শর্ত চাপিয়েছে কেন্দ্র, প্রতিবাদে কাগজ ছিঁড়লেন মমতা

কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে লাগু হবে না, তা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার রাজ্যের হাতে এসে পৌঁছেছে শ্রম সংক্রান্ত সেই আইনের প্রতিলিপি। সেখানে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া ‘শর্ত’ দেওয়া হয়েছে। কিন্তু সেসব শর্ত ‘অসম্মানজনক’ বলে অ্যাখ্যা দিয়ে কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দু’দিনের জন্য কোচবিহার সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের সরকারকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ শানিয়েছেন।  মমতার কথায়, ”তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি 

বিশেষ প্রতিনিধি : গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ,পত্রিকা, পত্রাবলী ও বৈষ্ণব পাণ্ডুলিপির আকর স্থান বাগবাজার গৌড়ীয় মিশন গ্রন্থাগার। গ্রন্থাগারের সমস্ত গ্রন্থ বৈষ্ণব অনুরাগী পাঠক,ভক্ত,ছাত্র,শিক্ষক,গবেষক সহ সারা বিশ্বে জ্ঞান পিপাসু মানুষের কাছে সহজলভ্য করতে বাগবাজার গৌড়ীয় মিশনে একটি ডিজিটাল লাইব্রেরির শুভ উদ্বোধন হল। এই কাজে সহযোগিতা করেছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন গৌড়ীয় মঠের আচার্য্য ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ। গৌড়ীয় মিশন বুকস ডট কম নামে (gaudiyamissionbooks.com ) নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ডিজিটাল গ্রন্থাগারের নাগাল পাবেন পাঠকরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ট্রাস্টি এবং ডিন ড. সুমন্ত রুদ্র,…

আরও পড়ুন
কলকাতা 

চূড়ান্ত এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছেন পাঁচ আইএএস আধিকারিক

রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। সংশোধনের মূল কারণ ভোটার তালিকায় ‘ভুত’ খুঁজে বের করা। এবার সেই কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন পাঁচ আধিকারিক। কমিশনের নির্দেশে এসআইআরের কাজের শেষ দিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। তাহলে কি এসআইআর প্রক্রিয়ার পরেও তালিকায় থেকে যাচ্ছে ‘ভুত’, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রের মুঠো আরও শক্ত করতে চলেছে কমিশন। সেই উদ্দেশে রাজ্যে আসছেন পাঁচ বিশেষ পর্যবেক্ষক। পাঁচ আধিকারিকই যুগ্ম সচিব পর্যায়ের আইএএস আধিকারিক। তাঁরা এখানে এসে বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে তৈরি হবে একটি করে ডিভিশন।…

আরও পড়ুন
দেশ 

‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির পরিমাণ ৫.১৭ লক্ষ, অনুমোদন পেল কত?

৫.১৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে দু’লক্ষের বেশি সম্পত্তিতে অনুমোদনও মিলেছে। পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। এ ছাড়া, বেশ কিছু আবেদন তথ্য যাচাইয়ের পর বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা বাঞ্ছনীয়। এর জন্য গত ৬ জুন ‘উমিদ’ নামে স্বতন্ত্র পোর্টাল খোলে সরকার। ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের জন্য ছ’মাস সময় দেওয়া হয়েছিল। ৬ ডিসেম্বর ছিল এর শেষ দিন। মন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহেই তা মনে করিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, এই সময়সীমা আর বৃদ্ধি করা যাবে…

আরও পড়ুন
জেলা 

শিশুর বিকাশ-ই মূলমন্ত্র তাতহীর গ্লোরি স্কুল-এর সূচনাপর্বে বললেন দিব্যগোপাল ঘটক

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার ইতিহাস প্রসিদ্ধ এলাকা নারিকেলবেড়িয়া গ্রামের কেওটশাতে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল গুণীজন সংবর্ধনা এবং শিক্ষা সেমিনার। আগামী দিনে এই গ্রামের মাটিকে আরো উর্বর করে তুলতে বাংলা মাধ্যমের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাতহীর গ্লোরি স্কুল-এর পরিকল্পনা মাথায় নিয়ে এদিনের এই শিক্ষা সেমিনারের আয়োজন। সেমিনারের মূল বিষয় ছিল শিক্ষার উদ্দেশ্য ও সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ দিনের অনুষ্ঠান শুরু করে বক্তারা তুলে ধরেন তাঁদের মূল্যবান কথাবার্তা। শিক্ষা হবে মানুষ গঠনের জন্য, নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ও সৃষ্টিকর্তার দেওয়া রহস্য…

আরও পড়ুন
কলকাতা 

২৪তম ভারত আন্তর্জাতিক মেগা বাণিজ্য মেলার উদ্বোধন হলো সায়েন্স সিটিতে

স্মৃতি সামন্ত,কলকাতা : পূর্ব ভারতের বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা বাণিজ্য মেলা (IIMTF) ২০২৫ এর ২৪তম অনুষ্ঠিত হলো সাইনসিটিতে। ৫ ডিসেম্বর শুরু হয়েছে এবং ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে । বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত, এক বিশাল ২২ দিনব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন শ্রী দেবাশীষ কুমার, এমএলএ এবং সদস্য, মেয়র-ইন-কাউন্সিল, কলকাতা। শ্রী রাজেশ পান্ডে, আইএএস, অতিরিক্ত মুখ্য সচিব, এমএসএমই এবং বস্ত্র বিভাগ, সরকার। পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অন্যান্যরা। অভিজিৎ রায়, সভাপতি, দ্য বেঙ্গল চেম্বারের; শ্রী ও.পি. প্রহ্লাদকর, আহ্বায়ক, হস্তশিল্প রপ্তানি উন্নয়ন পরিষদ; উত্তরপ্রদেশ সরকারের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’

বিশেষ প্রতিনিধি : পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল ‘প্রাচীচেতা মহোৎসব’। ঠাকুরের বাণী, আদর্শ এবং মানবজীবন গঠনের পথকে সমাজের মধ্যে নতুনভাবে জাগিয়ে তুলতেই এই মহোৎসবের আয়োজন করা হয়। ফলে শহর জুড়ে সৃষ্টি হয় এক শান্তিময়, আধ্যাত্মিক ও স্নিগ্ধ পরিবেশ। শনিবার মহোৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, রেল হাসপাতাল, কুমারগ্রাম ব্লক হাসপাতাল এবং আলিপুরদুয়ার সংশোধনাগারে রোগী ও আবাসিকদের হাতে ফল বিতরণের মধ্য দিয়ে মানবসেবার বার্তা পৌঁছে দেওয়া হয়। রবিবারের প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রখ্যাত চিকিৎসক ও প্রাচীচেতা মহোৎসব কমিটির চেয়ারম্যান ডাঃ বি. পি. দাস, সম্পাদক ডাঃ দেবী…

আরও পড়ুন
কলকাতা 

বাইশে ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ, ওয়াইসির সঙ্গে জোট বেঁধে লড়বেন হুমায়ুন! কী হবে মমতার?

বিশেষ প্রতিনিধি : হুমায়ুন কবির বাংলার রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় ব্যক্তি হিসাবে উঠে এসেছেন। তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যেই সেই মসজিদের কাজ শুরু করে দিয়েছেন। মসজিদ তৈরীর দিনক্ষণ হিসেবে তিনি 6 ডিসেম্বর কে বেছে নিয়েছিলেন আর এটা করতে গিয়ে সমগ্র দেশ জুড়ে তিনি প্রচার পেয়েছেন। আর বাবরি মসজিদ করার অপরাধে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছেন। তিনি বলেছেন নতুন দল করবেন। একই সঙ্গে রবিবার তিনি জানিয়েছেন আসাদ উদ্দিন ওয়াইসির সঙ্গে জোট বেঁধে তিনি আগামী বিধানসভা নির্বাচন লড়বেন। আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী কে হারাতে এবং বিজেপির…

আরও পড়ুন
দেশ 

গোয়ার নৈশক্লাবের ঘটনায় গ্রেফতার ক্লাবের ম্যানেজার

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ক্লাবের জেনারেল ম্যানেজার এবং কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবের মালিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রমোদের কথায়, ‘‘এই ঘটনার জন্য যাঁরা যাঁরা দোষী, কাউকে রেয়াত করা হবে না।’’ গোটা ঘটনার উপর নজর রাখছেন গোয়ার মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন
দেশ 

৬ দিন পরেও ইন্ডিগো বিমান চলাচলের সংকট কাটলো না, বাতিল ৬৫০ টি উড়ান নিরব কেন্দ্র!

বাংলার জনরব ডেস্ক : একটানা ছদিন পরেও ইন্ডিগো বিমান চলাচলের সংকট কাটল না। ছুটির দিন রবিবারেও দিল্লি ও মুম্বাই বিমানবন্দর থেকে ২২০ টি ও রান বাতিল করা হয়েছে। মুম্বাই বিমানবন্দরে বাতিল হয়েছে ১১২টি উড়ান দিল্লি থেকে বাতিল হয়েছে ১০৯টি উড়ান। ইন্ডিগো জানিয়েছে, রবিবার মোট ৬৫০টি উড়ান বাতিল হয়েছে। তবে ১,৬৫০টি নির্ধারিত সূচি মেনেই চলছে। ১০ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ইন্ডিগো। কেন এই সঙ্কট, তা জানতে চেয়ে বিমান সংস্থাকে শনিবার নোটিস দিয়েছিল কেন্দ্র। ২৪ ঘণ্টার মধ্যে সেই জবাব দিতে বলা হয়েছে। তার পর রবিবারই বিমান সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি…

আরও পড়ুন