শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে বাড়তি নজর কমিশনের, এসআইআর দেখতে পর্যবেক্ষক
রাজ্যজুড়ে চলছে এসআইআর। সর্বত্র ঠিক মতো কাজ হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রয়েছে কমিশনের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাড়তি নজর নির্বাচন কমিশনের। নন্দীগ্রাম ও তার পার্শ্ববর্তী রামনগরের জন্য পাঠানো হয়েছে ২ বিশেষ অবর্জারভারকে। আজই নন্দীগ্রাম বিধানসভার ইআরও-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, “একজায়গার বাসিন্দা হয়ে অন্য জায়গার ভোটার তালিকায় নাম তুললে কমিশন তো লোক তো পাঠাবেই।” ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা ত্রুটিভুক্ত করতে রাজ্যজুড়ে চলছে এসআইআর। কাজে যাতে কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে বারবার বৈঠক করছে কমিশন। বাংলা-সহ যে রাজ্য ও কেন্দ্রশাসিত…
আরও পড়ুন