মাধ্যমিক ২০২৬ ▪️ইতিহাসে টাইম মানেজমেন্ট / সাহাবুল ইসলাম গাজী
*।। মাধ্যমিক ২০২৬ ▪️ইতিহাসে টাইম মানেজমেন্ট।।*

সাহাবুল ইসলাম গাজী, সহশিক্ষক,
পাবদারা এইচ.ইউ. এস. এইচ. হাই মাদ্রাসা

➖ পরীক্ষার হলে তোমরা প্রথমে প্রশ্নপত্র পাবে। ভালো করে প্রশ্নপত্র পড়বে। যে যে প্রশ্নগুলো তোমার জানা আছে সেগুলিকে কাঠ পেন্সিল দিয়ে দাগ দেবে ।
➖পরীক্ষার খাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খাতায় ভালো করে মার্জিন দেবে ।তারপর নাম ,রোল নাম্বার ভালো করে লিখবে ।পরীক্ষকের কাছে খাতা তোমার হয়ে কথা বলবে ।
➖উত্তর লেখার সময় কোন্ বিভাগের উত্তর লিখছো,লেখার শুরুতে মাঝখান ঘেঁষে লিখবে ।
▪️১ নম্বর দাগের প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে বা দাগ নম্বর দিয়ে উত্তর লিখতে হবে ।যেটি তোমার সুবিধা হবে সেভাবে লিখবে ।আর এই প্রশ্নের কুড়িটি প্রশ্ন থাকে সবগুলোই লিখবে ।
▪️২ নম্বর দাগে মোট ১৬ টি প্রশ্নের উত্তর লিখতে হয়।প্রত্যেকটি দাগ নম্বর থেকে অবশ্য একটি করে লিখতে হবে ।প্রশ্নের নির্দেশিকা অনুযায়ী উত্তর লিখবে ।ম্যাপ পয়েন্টিং এর সময় কোন তাড়াহুড়ো করবেনা ।প্রশ্নের যেভাবে চাওয়া হয়েছে সেভাবে ম্যাপে দাগ নম্বর সহ লিখবে ।বিবৃতি ব্যাখ্যা প্রশ্নের উত্তর লেখার সময় সঠিক উত্তরটি পূর্ণ বাক্যে লিখবে।
▪️এবার আসি ৩ নম্বর দাগে ২’নম্বর মানের প্রশ্নগুলি।এখানে বোধমূলক প্রশ্ন বেশি থাকে। এজন্যই প্রশ্ন ভালো করে পড়ে তার উত্তর লিখবে ।আর অবশ্যই বাক্য সীমা মেনে চলবে।
▪️৪ নম্বর দাগের প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট ৬ টি প্রশ্নের উত্তর দিতে হয়। অযথা পয়েন্টের উপর জোর না দিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করবে এবং বাক্য সীমা মেনে চলবে।
▪️৫ নম্বর দাগের উত্তর লেখার সময় যে প্রশ্নটি সবচেয়ে ভালো জানা সেই প্রশ্নটি লিখবে ।এখানে তোমাকে ১৫-১৬ টি বাক্যে সঠিক উত্তর দিতে হবে। এমনভাবে উত্তর লিখবে যাতে পরীক্ষক তোমার কাছ থেকে শিখতে পারে।
সবশেষে বলি, একই দাগ নম্বরের প্রশ্নের উত্তর পরপর লিখবে। কঠিন কঠিন বাক্য বা উদ্ধৃতি না দিয়ে নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করো । অযথা টেনশন করবে না । সময়ের আগে লেখা শেষ করে খাতা ভালো করে রিভিশন দেবে । তাতে ভুল ত্রুটি ধরা পড়ে । আশা করি এবারের মাধ্যমিক টেস্ট পরীক্ষা সবার ভালো হবে। আগামীকাল ইতিহাস পরীক্ষা। আগাম শুভেচ্ছা রইল।
তোমাদের সুবিধার জন্য কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো–
প্রতিটি প্রশ্নের মান এক নম্বর:
1/ ভারতের প্রথম ছাত্রী সংগঠন হলো–
1) দিপালী ছাত্রী সংঘ2) মুক্তি সংঘ3) সেবা সংঘ 4)পূবালী সংঘ
2/ বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব দেন 1)সূর্যসেন 2)ক্ষুদিরাম 3)বাঘাযতীন 4)ভগৎ সিং
3/ ভারতের স্বাধীনতা লাভের পর উদ্বাস্তু সমস্যা সম্মুখীন হতে হয় 1)পশ্চিমবাংলাকে 2)উত্তরপ্রদেশকে 3)বিহারকে 4)মধ্যপ্রদেশকে
4/ জাস্টিস পার্টি গঠিত হয় 1)1915 খ্রিস্টাব্দে2)1 916 খ্রিস্টাব্দে 3)1917 খ্রিস্টাব্দে 4)1928 খ্রিস্টাব্দে
5/ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন 1)সরোজিনী নাইডু 2)সরলা দেবী চৌধুরানী 3)উর্মিলা দেবী 4) উষা মেহতা
6/জুনাগড় রাজ্যটি ভারত ভুক্ত হয় 1)1949 খ্রিস্টাব্দে 2)1950 খ্রিস্টাব্দে 3)1951 খ্রিস্টাব্দের 4)1952 খ্রিস্টাব্দে
7/ লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন1) গিরিজা দেবী 2)সরলা দেবী 3) সরলা দেবী চৌধুরী রানী 4) লাবণ্য প্রভা দেবী
8/ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন 1)অজয় বসু 2)অজয় মুখোপাধ্যায় 3)সতীশচন্দ্র সামন্ত 4)সুশীল ধারা
9/ ছেড়েআসা গ্রাম স্মৃতিকথামূলক গ্রন্থটির রচিয়তা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 2)দক্ষিণারঞ্জন বসু3) দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায় 4)প্রফুল্ল রায়
10/ দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন1) বি আর আম্বেদকর2) মহাত্মা গান্ধী 3)যোগেন্দ্রনাথ মণ্ডল 4)জ্যোতিবা ফুলে
11/ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন 1)শ্রী নারায়ণ গুরু 2)গোপাল হরি দেশমুখ 3)বিরসা লিঙ্গম পান্তুলু 4)গোবিন্দ রানাডে
12/ স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গড়ে ওঠে 1)পশ্চিমবঙ্গ 2)গুজরাট3) অন্ধপ্রদেশ 4)হায়দ্রাবাদ
13/ বাংলায় মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন 1)শ্রী নারায়ণ গুরু 2)প্রমথরঞ্জন ঠাকুর3) বি আর আম্বেদকর 4)জ্যোতিরাও ফুলে
14/ ভাইকম সত্যাগ্রহ সংঘটিত হয় 1)মালাবার উপকূলে2) কেরালা 3)অন্ধ্রপ্রদেশে 4)তামিলনাড়ুতে
15/ উদ্বাস্তু সমস্যার সমাধানে যে চুক্তি হয়1) গান্ধী আরউইন চুক্তি 2)নেহেরু লিয়াকৎ চুক্তি 3)পুনা চুক্তি 4)সিমলা চুক্তি
16/ ভারতীয় সংবিধানের প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়1) বারোটি ভাষাকে 2)চৌদ্দটি ভাষাকে 3)ষোলটি ভাষাকে 4)আঠারোটি ভাষাকে
17/ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন 1)জহরলাল নেহেরু 2)কে এম পানিক্কর 3) ফজল আলি 4)বল্লভ ভাই প্যাটেল
18/ প্রান্তিক মানব গ্রন্থটির লেখক হলেন 1)মুন্সি প্রেমচাঁদ 2)কৃষ্ণচন্দ্র 3)প্রফুল্ল চক্রবর্তী 4)চৌধুরী খালেকুজ্জামান
19/ রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1)1948 খ্রিস্টাব্দে 2)1953 খ্রিস্টাব্দে 3)1956 খ্রিস্টাব্দে 4)1965 খ্রিস্টাব্দে
20/ ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় 1)1946 খ্রিস্টাব্দে 2)1947 খ্রিস্টাব্দে 3)1948 খ্রিস্টাব্দে 4)1950 খ্রিস্টাব্দে
21/ গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয় 1)হায়দ্রাবাদ 2)জুনাগড় 3)কাশ্মীর 4)গোয়া
22/ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন 1)সরোজিনী নাইডু2) মুথুলক্ষ্মী রেড্ডি3) অ্যানি বেসান্ত 4)বিজয় লক্ষী পন্ডিত
23/ অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন 1) হেমচন্দ্র ঘোষ 2) শচীন্দ্র প্রসাদ বসু 3) বীণা দাস 4)রাসবিহারী বোস

