কলকাতা 

অন্তবর্তী বাজেটের সংক্ষিপ্ত বিবরণ!

শেয়ার করুন

বৃহস্পতিবার রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেন বিধানসভায়। ভোটের আগে এই বাজেটে মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।

‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসে ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতাও চার শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের বেতনও মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে রাজ্য বাজেটে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা করে বৃদ্ধির উল্লেখ রয়েছে বাজেটে। প্যারা টিচারদের জন্য ১০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

মাধ্যমিক পাশ বেকারদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নতুন ভাতার ঘোষণা করা হয়েছে। শিক্ষাবন্ধুদেরও ভাতাও ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে।

এছাড়াও ১০০ দিনের কাজের জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এককথায় অন্তবর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু হিসাবে পশ্চিমবঙ্গবাসীকে দুহাত ভরে উজাড় করে প্রতিশ্রুতি দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ