কলকাতা 

পথদুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুলিশের এএসআইয়ের

পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত এক কর্তার। শাহবুদ্দিন বিশ্বাস নামের বছর ৪৫-এর ওই পুলিশকর্তা ভাঙড় ডিভিশনের ডিসি দফতরের দায়িত্বে ছিলেন। থাকতেন কলকাতার বডিগার্ড লাইনের পুলিশ কোয়ার্টারে। বৃহস্পতিবার ডিউটি শেষে কোয়ার্টারে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয় সূত্রে খবর, বাইক চালিয়ে কোয়ার্টারে ফিরছিলেন শাহবুদ্দিন। বৈরামপুরের কাছে একটি ট্রাক পিছন দিক থেকে তাঁর বাইকে ধাক্কা মারে। রাতের অন্ধকারে কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাকের চাকা এএসআইয়ের কোমরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি সৈকত ঘোষ-সহ…

আরও পড়ুন
কলকাতা 

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার, কয়েক লক্ষ টাকার ক্ষতি

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। ওই বাজারে থাকা কমপক্ষে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।  অগ্নিকাণ্ডের কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, কোনও একটি দশকর্মার দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতারাতি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে হতাশ ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত দেড়টা হবে। দাউদাউ করে বাঘাযতীনের রামগড় বাজারে আগুন জ্বলতে (South Kolkata Fire) শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা স্থানীয়দের নজরে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে…

আরও পড়ুন
কলকাতা 

গীতা পাঠের পাল্টা ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচির ডাক প্রদেশ কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কয়েকদিন আগে। তার পাল্টা  কংগ্রেসের কর্মসূচি ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’। এরই মাঝে নয়া কর্মসূচি ঘোষণা প্রদেশ কংগ্রেসের। ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠে’র (Recitation of Constitution) ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে যার ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন ১২ ফেব্রুয়ারি,একই সঙ্গে হবে জুলাই সনদের গণভোট

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন এ কথা ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে ভোট-নির্ঘণ্ট ঘোষণা করে বলেন, ‘‘এ বারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যায় ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।’’ নাসিরউদ্দিন জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের নির্বাচন…

আরও পড়ুন
কলকাতা 

প্যাটিস বিক্রেতাকে মারধর: সকালে গ্রেফতার বিকেলে জামিন

গীতাপাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে ধৃত তিন জনকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। এক হাজার টাকার বন্ডের বিনিময়ে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের জামিন চেয়ে তাঁদের আইনজীবীর সওয়াল, গীতাপাঠের অনুষ্ঠানে ‘ভেজ প্যাটিস’ ভেঙে তাতে ‘চিকেন’ পেয়েছিলেন ক্রেতারা। সরকারি আইনজীবীর সওয়াল, বিক্রেতাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এ দিকে নিগৃহীত বিক্রেতা শেখ রিয়াজুলের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের লিখিত অভিযোগ করা হয়েছে ময়দান থানায়। ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানে আমিষ প‍্যাটিসকে নিরামিষ বলে চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব‍্য, গত রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান…

আরও পড়ুন
দেশ 

যাত্রী ভোগান্তির কারণে দশ হাজার টাকা অতিরিক্ত ছাড় ঘোষণা করল ইন্ডিগো

গত ৩ থেকে ৫ ডিসেম্বরে বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য ১০ হাজার টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থা ইন্ডিগো। ইতিমধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। এবার আরও বড় ক্ষতিপূরণের পথে ইন্ডিগো। তার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা। আটদিন ধরে প্রবল সমস্যার পরে অবশেষে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রত্যেক দিন ইন্ডিগোর বিমান পরিষেবার ১০ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে। এহেন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষতিপূরণে আরও সচেষ্ট হয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার ঘোষণা করা হয়েছে অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের জন্য। বৃহস্পতিবার ইন্ডিগোর…

আরও পড়ুন
দেশ 

ভোট চুরি নিয়ে অমিত শাহ সন্তোষজনক উত্তর দিতে পারেননি লোকসভায়, দাবি রাহুলের

বাংলার জনরব ডেস্ক : ভোট চুরি নিয়ে লোকসভায় আলোচনা করার সময় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অস্বস্তিতে পড়েছিলেন। তাঁকে বিচলিত দেখাচ্ছিল।তাঁর হাতও কাঁপছিল। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা প্রতিক্রিয়া নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভায় তুমুল বাকযুদ্ধে জড়িয়েছিলেন শাহ এবং রাহুল। শাহের ভাষণের মাঝেই উঠে দাঁড়িয়ে কিছু কথা বলেছিলেন রাহুল। তাঁর তোলা ভোটচুরির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন। তাতে দৃশ্যত ক্রুদ্ধ হয়ে রাহুলের উদ্দেশে শাহ বলেন, “আপনার কথা মতো আমি বক্তৃতা করব না। ধৈর্য রাখুন। আমার যখন যেটা বলার, তখনই…

আরও পড়ুন
কলকাতা 

‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়

বিশেষ প্রতিনিধি : বাংলা কীর্তনের ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’–এর বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হল কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার অডিটোরিয়ামে। দেবলীনা ঘোষ পরিচালিত এই তথ্যচিত্রটি সম্প্রতি প্যারিসের Festival Terres du Bengale-এ সফলভাবে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরিচালক ও গায়িকা দেবোলিনা ঘোষের কীর্তন পরিবেশনা সেখানে বিশেষভাবে সাড়া ফেলে। সেই উচ্ছ্বাস নিয়েই বুধবার সন্ধ্যায় কলকাতায় ছবিটির প্রথম প্রাইভেট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর পর দেবোলিনা ঘোষের লাইভ কীর্তন কনসার্ট ও একটি ওপেন ডিসকাশন, যেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে ছবির নির্মাণপ্রক্রিয়া, গবেষণা…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব মানবাধিকার দিবসে মানবিক হবার ডাক দিলেন 

বিশেষ প্রতিনিধি : গত কাল ১০ ডিসেম্বর কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এই শহীদ বিপ্লবী প্রফুল্ল চাকী র জন্মদিবস পালন করা হয় । শহীদ বিপ্লবী প্রফুল্ল চাকী র জন্য দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওনার প্রপৌত্র সুব্রত চাকী, ত্রিপুরা র বিশিষ্ট প্রাবন্ধিক দেবব্রত দেব রায়, ডঃ সমরেন্দ্র নাথ ঘোষ , ডঃ সমীর শীল , ডঃ সোহিনী চক্রবর্তী, অজয় ভট্টাচার্য, মানব মুখার্জি, নন্দিনী মন্ডল , সুনীল বনিক ,সত্যকাম বাগচী, সৈকত খাঁড়া, টুম্পা রায়চৌধুরী, সুমিতা পয়ড়্যা, সুস্মিতা চট্টোপাধ্যায়, তমা কর্মকার, ডাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহু দুর্ঘটনা মরক্কোয়, জোড়া বহুতল ভেঙে মৃত ১৯

পাশাপাশি দু’টি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা মরক্কোয়। ধ্বংসাবশেষে চাপা পয়ে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত কমপক্ষে ১৬ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে (স্থানীয় সময়) ঘটে এই ভয়ংকর দুর্ঘটনাটি। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দু’টি চারতলা বিল্ডিং। জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে আটটি পরিবারের বাস ছিল। দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংয়ের স্বাস্থ্যের দিকে নজর দেননি বাসিন্দারা। স্থানীয়দের বলা সত্ত্বেও লাভ হয়নি। ফলে পরিণতি হল বীভৎস। ঘটনার খানিক পরেই সেই স্থানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। বহুতলের নিচে চাপা…

আরও পড়ুন