কলকাতা 

বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মৌলালি যুবকেন্দ্রে

শেয়ার করুন

আজ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত মৌলালি যুব কেন্দ্রে বার্ষিক সম্মেলন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিষয় ছিল -স্বাধীনোত্তর ভারতে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষজনদের অর্থ সামাজিক অবস্থা বিশ্লেষণ ‘।

প্রথমে কুরান পাঠ,বাইবেল পাঠ,গীতা পাঠ,গ্রন্থ সাহিব পাঠ প্রভৃতি পবিত্র ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থাপন করেন।তারপর অতিথি বরন করার পরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।এরপর সভাপতি মাওলানা মোজাফফর হোসেন সভাপতির আসন গ্রহণ করেন।মঞ্চ পরিচালক এ,কে,এম,গোলাম মর্তুজা এরপর সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ কে সভা সঞ্চালনা করার দায়িত্ব অর্পণ করেন।স্বাগত ভাষন দেন সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত।

Advertisement

আজকের প্রধান অতিথি প্রাক্তন আই এ এস এবং রাজ্য প্রধান নির্বাচন কমিশনার মাননীয় জহর সরকার মহাশয় কেন্দ্রের বিজেপি সরকারের ঘৃণ্য বর্বরোচিত সাম্প্রদায়িক তার বিরুদ্ধে তথ্য সহ বিশ্লেষণ করেন।রাজ্য সরকারের দুর্নীতি ও নীতিহীনতার বিরুদ্ধে পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করেন।প্রখ্যাত এডভোকেট মুন্সি আবুল কাশেম, প্রাক্তন জজ ও সংখ্যা লঘু বোর্ডের চেয়ারম্যান এন্তাজ আলী শাহ,শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও প্রাক্তন এয়ারফোর্স কর্মী তারসেম সিং প্রমুখ বক্তারা আলোচ্য টপিকের উপর বিস্তারিত পর্যালোচনা করেন এবং মুসলিম, দলিত আদিবাসী, শিখ,বুদ্ধিস্ট ইত্যাদি সম্প্রদায় স্বাধীন ভারতে প্রকৃত ন্যায় ও অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন।এরপর প্রশ্নত্তর পর্ব বেশ জমে ওঠে এবং দর্শক বৃন্দ উপভোগ করেন।

২য় সেশনে বক্তব্য দেন শিক্ষারত্ন মাওলানা মোফাক্কার হোসেন,বেলুড় মঠের প্রাক্তন মহারাজ পরমানন্দজী,ফাদার সঞ্জীব দাস,বন্দী মুক্তি কমিটির ছোটন দাস প্রমুখ।

আজকের সভায় দুজন উল্লেখযোগ্য ব্যক্তত্বকে সমাজসেবার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।বিশপ অগাস্টাইন সুকুমার, এবং মহ খলিল সাহেব। এই পর্ব পরিচালনা করেন আলীয়া ইউনিভার্সিটির প্রফেসর কাজি আলফ্রেড। শেষে ভোট অফ থ্যাংকস জানান বরিষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান। আজকের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল -সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আল মানার মিশনের কর্নধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, এডভোকেট আসিফ রেজা আনসারী,সংগঠনের অন্যতম কর্মকর্তা শ্যামল ঘড়ুই, সহ সভাপতি প্রাক্তন জেলা ডি আই,ডাইরেক্টর নজরুল হক সিপাই, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম,অধ্যাপিকা সালেহা ম্যাডাম,মাও নুরুল ইসলাম,মাষ্টার আ:হান্নান, অধ্যাপিকা সুমনা ভট্টাচার্য,রেজাউল ইসলাম, ছাত্রনেতা আ: কাহার,মারিয়া ঘড়ুই,মিঠু মামুদা,মাষ্টার আ:অদুদ,প্রমুখ। সর্বধর্মের প্রতিনিধিত্ব সহ এই মহতী সভা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শেষ হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ