আন্তর্জাতিক 

পাকিস্তানে জুম্মার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ৩১

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানে জুম্মার নমাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা। শুক্রবার দুপুরে রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। গুরুতর আহত দেড়শোর বেশি!

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী মানববোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সময় ‘সুইসাইড ভেস্ট’ পরা ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। পুলিশ আধিকারিক জাফর ইকবাল সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কত জনের মৃত্যু হয়েছে তা আমি নির্দিষ্ট ভাবে বলতে পারছি না, তবে হ্যাঁ, অনেকেই নিহত হয়েছেন।’’

Advertisement

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে অতীতেও বেশ কয়েক বার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং পাক পঞ্জাব প্রদেশেই এমন হামলার ঘটনা বেশি ঘটেছে। এ ক্ষেত্রেও কোনও সুন্নি জঙ্গিগোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকে। কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ