কলকাতা দেশ 

বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? আসামকে নয় কেন? হুজুর, গণতন্ত্রকে বাঁচান প্রধান বিচারপতির এজলাসে হাতজোড় করে সাওয়াল করলেন মমতা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গণতান্ত্রিক ভারতে এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নিজের গায়ে আইনজীবীর কোট লাগিয়ে শীর্ষ আদালতে সওয়াল করছেন। মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্ট আগমনে যথাযথ সম্মান দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যে সম্মান জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার দিতে পারতেন সেই সম্মান কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিন এস আই আর মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন,”আমি কি বলতে পারি? কারণ আমি এই রাজ্যের।” অনুমতি পেতেই মমতা বলেন, ”আমাদের আইনজীবীরা লড়াই করছেন। আমরা যখন কোথাওই জাস্টিস পাচ্ছি না, আমি ৬টা চিঠি লিখেছি। একটারও জবাব পাইনি। আমি হয়তো বন্ডেড লেবার হতে পারি।”

পাল্টা বিচারপতি সূর্যকান্ত বলেন, ”আপনাদের তরফে সেরা লিগাল টিম রয়েছেন এই মামলায় আমাদের সহযোগিতা করতে।” মমতা বলেন, ”যদি আমাকে ৫ মিনিট দেওয়া হয়।” বিচারপতি সূর্যকান্ত বলেন, ”৫ মিনিট কেন আমরা ১৫ মিনিট সময় দেব। সব সমস‍্যার সমাধান হয়। আমাদের সেই সমাধানসূত্র খুঁজতে হবে। যাতে কোনও বৈধ ভোটার বাদ না যান। আমি কি বৈধ ভোটার। আমরা আপনার কাছে জানাচ্ছি, স্থানীয় ভাষার জন‍্য সমস‍্যা হচ্ছে। আমরা সমাধান করব। ওরাও এই ধরনের দায়িত্ব থেকে বিরত থাকবেন না।”

Advertisement

কমিশনের তরফে পাল্টা বলা হয়, আমাদের ওঁদের প্লিডিং দেওয়া হয়নি। সূর্যকান্ত বলেন, পরবর্তী দিন অনেকটা দেরি হয়ে যাবে। প্রধান বিচারপতি বলেন, নতুন সমস্যার কথা আপনার পিটিশনে তুলে ধরা হয়েছে। প্রত্যেক সমস্যার সমাধান আছে। বৈধ ভোটার যেন বাদ না যায় তা আমরা নিশ্চয়ই দেখব। বিচারপতি সূর্যকান্ত বলেন, গোটা প্রক্রিয়াটির একটা টাইমলাইন আছে। এক্সটেনডেড পিরিয়ডও শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের এক সপ্তাহের লাগজারি দিতে পারি না।

মমতা বলেন, আপনি যদি আমাকে অ‍্যালাও করেন, আমি কিছু ছবি আপনার কাছে পেশ করতে চাই। স্যার, শুধু নাম বাদ দেওয়ার জন্য এসআইআর। সংযুক্ত করার জন্য নয়। একজন মহিলার বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের পদবি বদল হওয়ায় নাম বাদ দেওয়া হচ্ছে। ঠিকানা বদলে যাওয়ায় নাম বাদ দিচ্ছে। আধার কার্ডকে অনুমতি দেওয়ার জন্য রাজ্যের মানুষ খুশি, ধন্যবাদ জানাই শীর্ষ আদালতকে। কিন্তু কমিশন তা নিচ্ছে না। কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? কেন অসমে করা হচ্ছে না? বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগে কেন এত তাড়াহুড়ো করে এসআইআর? একশোর বেশি মানুষ মারা গিয়েছেন। বিএলওরা মারা গিয়েছেন। অনেকে হাসপাতালে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ