তৃণমুলের খাস তালুকে মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসক দল খাতাই খুলতে পারলো না,সব কটি আসন জোটের পক্ষে
বাংলার জনরব ডেস্ক : রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারল না। সংযুক্ত মোর্চা (সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট) তৃণমূলকে ছ’টি আসনেই হারিয়ে দেয়। ভোটের ফলাফল সংযুক্ত মোর্চা-৬ এবং তৃণমূল-০। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাই মাদ্রাসার এই নির্বাচনে সংযুক্ত মোর্চার জয় ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, “আগামী ২০২৬-এর নির্বাচনে আমরা আরও ভাল ফল করতে পারব। তার নমুনা হাই মাদ্রাসার নির্বাচন দেখিয়ে দিল। ছ’টি আসনের মধ্যে ছ’টি আসনই আমরা জিতেছি। সাধারণ…
আরও পড়ুন