বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কাব্যগ্রন্থ ও পত্রিকা প্রকাশ 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোনারপুর আই আই এম সি-র অগ্নিবীণা সভাঘরে শব্দসাম্মান প্রকাশনী থেকে হাসিনা আনজুম মোনালিসার লেখা ‘কবিতা এক অসুখের নাম’ কাব্যগ্রন্থটির প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল ১৫ ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য কবিতাপাঠ গান আবৃত্তি বক্তৃতার মধ্য দিয়ে। এদিন দর্শকাসনে তরুণ কবিদের উপস্থিতি অন্য মাত্রা হিসেবে উঠে আসে।

এছাড়া সাম্প্রতিক শব্দসাম্পান পত্রিকাও প্রকশিত হয়। কাব্যগ্রন্থ ও পত্রিকা প্রকাশ উপলক্ষে একটি বণার্ঢ্য কবিতাপাঠ, আবৃত্তি গান, আলোচনাও গভীরভাবে উপভোগ্য হয়ে ওঠে।

Advertisement

কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে গালিব ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রচ্ছদে তুষার আচার্য। প্রকাশ মঞ্চে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্টি কবি ও প্রবন্ধকার রাজীব গুহ, কবি লোপামুদ্রা কুন্ডু, আইআইএমসির পক্ষে প্রীতি সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

একে একে কবিদের মধ্যে এবং একইসঙ্গে শব্দসম্পান পত্রিকার মোড়ক উন্মোচনের পর পত্রিকা সম্পর্কে কিছু কথা সম্পাদক সরদার আলিম প্রকাশনা কর্ণধার অধ্যাপক মুজাফ্ফর মন্ডল পরিবেশন করেন।

এরপর প্রকাশনা উপলক্ষে আয়োজিত কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি উর্মি মালা, রাজীব গুহ, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী ও কবি শ্রী তুষার আচার্য, মাখনলাল প্রধান, অধ্যাপক মোজাফফর মন্ডল, কবি হাসিনা আঞ্জুম মোনালিসা, কবি সুচরিতা চক্রবর্তী প্রমুখ। উপস্থিত সকল কবি ও গুণীজনদের ফুল ও কলম দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

লিজা খাতুনের আবৃত্তি দিয়ে শুরু হয় স্বরচিত কবিতা পাঠ। প্রায় ৫০ জন কবি সাহিত্যিক প্রবন্ধকার আরো অনেকে এই অনুষ্ঠানে অংশ গ্ৰহন করেন। কবি সামিনা খাতুনের গান, বিশিষ্ট আবৃত্তি শিল্পী তন্দ্রা নস্কর ও শিবশঙ্কর ঘোষের পরিবেশনা অনুষ্ঠানটি উপযোগ্য হয়ে ওঠে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ