জেলা 

আবাবিল ইসলামিক একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

প্রতিবছরের ন্যায় এ বছরও আবাবিল ইসলামিক একাডেমী ও আবাবিল ইসলামিক মিশনের বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে পরিচালিত হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অধ্যাপক জাহান আলী, ট্রান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্টের ডাইরেক্টর আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল্লাহ, ও সম্পাদিকা মনিরা বেগম, আল আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ আব্দুল ওহাব, মাওলানা রফিকুল হাসান, মাওলানা আবুল কালাম, মাওলানা লুৎফুর রহমান এবং একাডেমীর চেয়ারম্যান মাওলানা মোঃ মোজাফফর হোসেন আরো অনেকে|

অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করেন শিক্ষক মুস্তাফিজুর রহমান | সবশেষে মিশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়| জনাব আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল্লাহ কোদাল হাতে নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ মুখে উচ্চারণ করে কোদালটি মাটিতে খুব বসান | তারপর বিশেষ ব্যক্তিগণ একের পর এক কোদাল হাতে নিয়ে মাটিতে কোপ দিতে থাকেন |

Advertisement

সকলেরই প্রত্যাশা যে, একদিন এই একাডেমী বা মিশন সারা বাংলার মুখ উজ্জ্বল করবে | উপস্থিত সকলের অনুরোধে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুহাত তুলে দোয়া করেন|


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ