দেশ 

মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার বারানসিতে

বারাণসীর কাশী রেল স্টেশন থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ওরফে বিনয় জিকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা তাঁকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। আদতে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সীতারাম ১৯৮৬ সালে বাড়ি ছেড়ে সশস্ত্র নকশালপন্থী গোষ্ঠী জনযুদ্ধে (পিপল্‌স ওয়ার গ্রুপ বা পিডব্লিইজি) যোগ দিয়েছিলেন। নব্বইয়ের দশকে জ়োনাল সম্পাদক এবং পরবর্তী সময় কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ২০০৪ সালের সেপ্টেম্বরে জনযুদ্ধ এবং এমসিসি (মাওবাদী কমিউনিস্ট সেন্টার) মিশে গিয়ে নতুন সংগঠন সিপিআই (মাওবাদী) গঠিত হয়। সেই কর্মসূচিতেও সীতারাম হাজির ছিলেন বলে পুলিশের…

আরও পড়ুন
দেশ 

ন্যাশনাল হেরাল্ড মামলা আদালতে খারিজ হয়ে গেল, ইডির আবেদন শুনল না কোর্ট

ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে স্বস্তি পেলেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডির চার্জশিটে এখনই হস্তক্ষেপ করল না। আদালত জানিয়েছে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র অধীনে দায়ের করা অভিযোগে ত্রুটি রয়েছে। মঙ্গলবার দিল্লির আদালতের বিশেষ বিচারক বিশাল গোনগে জানান, ইডির আবেদন ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। কোনও এফআইআরের ভিত্তিতে নয়। শুধু সনিয়া এবং রাহুল নন, এই মামলায় আরও কয়েক জনকে স্বস্তি দিয়েছে আদালত। তাঁরা হলেন কংগ্রেস নেতা সুমন দুবে, স্যাম পিত্রোদা। সেই সঙ্গে কিছু সংস্থা, সংগঠন রয়েছে। যেমন ইয়ং ইন্ডিয়ান, ডটেক্স মার্চেন্ডাইস লিমিটেড,…

আরও পড়ুন
জেলা 

মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, বীরভূমের ঘটনায় গ্রেফতার ৬

বাংলার জনরব ডেস্ক : মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নাবালিকা। বীরভূমের মল্লারপুর থানা এলাকার ঘটনায় দ্রুত পদক্ষেপ করে পুলিশ। এই অপরাধের সঙ্গে জড়িত আছে সন্দেহে ৬ জন যুবককে গ্রেফতার করেছে বীরভূম পুলিশ।। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েক জন যুবক। কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনেহিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকেরা। অভিযোগ, মেয়েটিকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে পালিয়ে যান তাঁরা। রাতে মেয়েটির খোঁজ শুরু হয়। কিছু ক্ষণ পরে জঙ্গল…

আরও পড়ুন
কলকাতা 

যুবভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস

যুবভারতীকাণ্ডের জেরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা গ্রহণ করে তিনি জানিয়েছেন, ক্রীড়া দফতর অন‍্য কারও হাতে দেওয়া হবে না। যত ক্ষণ না ‘নিরপেক্ষ’ তদন্ত শেষ হচ্ছে, তত ক্ষণ তিনি নিজের হাতেই রাখবেন সেই দফতর। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী হবেন মমতা। যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গড়েছিলেন মমতা। সেই কমিটির সুপারিশে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। মমতাকে পাঠানো চিঠিতে অরূপ লেখেন, যুবভারতীর ঘটনায় মমতা যে তদন্ত কমিটি গড়েছেন, তা যাতে ‘নিরপেক্ষ ভাবে’ অনুসন্ধান করতে পারে, তাই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান।…

আরও পড়ুন
কলকাতা 

মঙ্গলবার সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, গুরুতর আহত ১

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। মা উড়ালপুলে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে। উল্টো দিকের লেনে এসে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। পরে সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইক। জানা যাচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকআরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা পর ওই গাড়ির চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই দাবি আশপাশের অন্য গাড়ির চালকদের। তাঁদের অনুমান, ওই গাড়ির চালক দুর্ঘটনার পরক্ষণেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পরে বাইক…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বারাসাত তিতুমীর সভাঘরে‌ অনুষ্ঠিত হলো ‘বইঘর বার্তা’র ব্যাতিক্রমী অনুষ্ঠান 

সংবাদদাতা, বাংলার জনরব: ১৪ ডিসেম্বর ২০২৫ বারাসাত তিতুমীর সভাঘরে‌ এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো সাহিত্যিক সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত ‘বইঘর বার্তা’র শ্রদ্ধাঘন অনুষ্ঠান। মূলতঃ বিথারী কে. পি. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক গোপাল চন্দ্র গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত হয়েছিল দিনব্যাপী সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় নির্ধারিত সূচির দিনব্যাপী অনুষ্ঠান। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যোতি ঘোষের সভাপতিত্বে, প্রধান অতিথি কবি ও ছড়াকার কাজী মুরশিদুল আরেফিন, বিশেষ অতিথি ক্রমে প্রয়াত গোপাল চন্দ্র গোস্বামীর স্ত্রী কৃষ্ণা‌ গোস্বামী, শিপ্রা বেগম, আঞ্জু বানু,…

আরও পড়ুন
দেশ 

দীর্ঘ প্রতীক্ষার অবসান বিজেপি পেল জাতীয় সভাপতি! দায়িত্ব পেয়ে কী বললেন নীতিন নবীন?

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান অবশেষে শেষ পর্যন্ত বিজেপি দল তাদের জাতীয় সভাপতি নির্বাচন করে ফেলল। বিহারের নীতির কুমার মন্ত্রিসভার সদস্য নীতির নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে বিজেপির। নতুন পদ পাওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি নানা কথা বলেছেন। দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে সাক্ষাৎকার দেওয়ার সময় নীতিন নবীন বলেন,’ অগ্রাধিকার হল দলীয় সংগঠনকে শক্তিশালী করা, একটি সর্বব্যাপী নেতৃত্ব যেমনটি কেন্দ্রীয় নেতারা আমাদের রাজ্যে আস্থা রেখেছেন।’ নবীনকে শুভেচ্ছা জানিয়ে এর আগে মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,’আমি নিশ্চিত যে তাঁর শক্তি এবং নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও…

আরও পড়ুন
জেলা 

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার তিন আসামি, সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী বলে ঘোষণা করে ব্যারাকপুর আদালত। ২০২২ সালের ১৩ মার্চ বাড়ির অদূরে আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে একটি গুলি লেগেছিল অনুপমের গায়ে। খুব কাছ থেকে তাঁকে গুলি করেছিল এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলরের। সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল। বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার তিনি আদালতে হাজির…

আরও পড়ুন
দেশ 

১০০ দিনের কাজ বেড়ে ১২৫ দিন হচ্ছে, প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ,আসছে বিল সংসদে

বাংলার জনরব ডেস্ক : দেশে ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যে সোমবারই একটি বিল পেশ করা হতে পারে লোকসভায়। ওই বিলে ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে তা ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। চমক রয়েছে নামেও। এত দিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা)। বিলে এই প্রকল্পের নতুন নাম হয়েছে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে ‘জিরামজি’। এই বিল সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের কাছে বিলের যে…

আরও পড়ুন
কলকাতা 

যুবভারতী কান্ডে রাজ্যের গড়া তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

যুবভারতীকাণ্ডের তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। চলতি সপ্তাহেই এই মামলা দু’টির শুনানির সম্ভাবনা রয়েছে। যুবভারতীর ঘটনার তদন্তের জন্য মমতা যে কমিটি গড়েছেন, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। এই কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়…

আরও পড়ুন