নাবালিকার স্তন খামচে ধরা, পাজামার দড়ি ছিঁড়ে দেওয়া ধর্ষণের চেষ্টা এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়কে খারিজ করে জানালো শীর্ষ আদালত
পাজামার দড়ি খুলে দেওয়াও ধর্ষণের চেষ্টা, জানিয়ে দিল দেশের সুপ্রিম কোর্ট। নাবালিকাকে নিগ্রহ মামলায় এলাহাবাদ হাই কোর্ট বলেছিল , নাবালিকার স্তন খামচে ধরা, পাজামার দড়ি ছিঁড়ে দেওয়া, সাঁকোর নীচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা ধর্ষণের চেষ্টা নয়। হাইকোর্টের সেই রায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। (Supreme Court)। কিছু আদালতের মতে পায়জামার দড়ি খুলে দেওয়ার ঘটনাকেও ধর্ষণের চেষ্টা বলা হবে।
এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ের তীব্র সমালোচনা করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া। সর্বোচ্চ আদালত জানায়, যৌন অপরাধ সংক্রান্ত মামলার রায়ে আইনি কার্যকারণ এবং সহানুভূতি প্রয়োজন।

বিচারপতিরা বলেন, “অভিযোগের দ্বারা শুধুমাত্র প্রস্তুতি বোঝায়, চেষ্টা বোঝায় না বলে হাইকোর্ট যে মন্তব্য করেছে, আমরা তার সঙ্গে একমত নই। ফৌজদারি আইনে প্রতিষ্ঠিত নীতির ভুল প্রয়োগের দরুণ বিতর্কিত রায়টি বাতিল করা যেতে পারে।”

