আন্তর্জাতিক 

৩৪ বছর পর বাংলাদেশ প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেল!শপথ নিলেন তারেক রহমান

শেয়ার করুন

৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস’ জয় পেয়েছে দলটি। বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে তারা। মঙ্গলবার তারেকের পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যেরা। তার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির, আমির খসরু মাহমুদ চৌধুরি, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ। উল্লেখ্য, মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

Advertisement

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়ানে আজ মঙ্গলবার বেলা ১২টা ৪৫ (বাংলাদেশি সময়) মিনিটে ঢাকা পৌঁছান লোকসভার স্পিকার ওম বিরলা। তাঁকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব মহম্মদ নজরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। এদিন ওম বিড়লার সফরসঙ্গী হিসাবে ঢাকায় পৌঁছান ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ