জেলবন্দী ইমরানকে দুবার সমঝোতার প্রস্তাব দিয়েছিল পাক সরকার, এই তথ্য ফাঁস হতেই পাকিস্তান জুড়ে চাঞ্চল্য
জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘সমঝোতা’য় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দু’বার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার একটি অনুষ্ঠানে তাঁর এই বক্তব্য পাকিস্তানের বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে শরিফ সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের সঙ্গে কোনও চুক্তি করা হচ্ছে না। সরকার তার পক্ষপাতীও নয়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘কোনও চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না। সরকার তাঁকে ছাড় দিচ্ছে, এই ধরনের যে কোনও খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি অপরাধী। তাঁকে দোষী সাব্যস্ত করা…
আরও পড়ুন