বাংলাদেশের ইনক্লাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর দুই সংবাদপত্র দফতরে হামলা ও আগুন উত্তেজিত জনতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকে উত্তাল বাংলাদেশ। দেশের প্রথম সারির বাংলা সংবাদপত্র প্রথম আলো এবং ইংরেজি সংবাদপত্র ডেলি স্টার-এর অফিসে রাতে তাণ্ডব চালানো হয়েছে। উত্তেজিত জনতা দুই সংবাদপত্রের দফতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। প্রথম আলো-র চারতলা ভবন প্রায় পুরোটাই ভস্মীভূত। পাশে ডেলি স্টার-এর ভবনের নীচের দু’টি তলা আগুনে পুড়ে গিয়েছে। কী ভাবে অফিসের ছাদে বসে আতঙ্কের প্রহর কাটিয়েছেন, পরে তার বর্ণনা দিয়েছেন ডেলি স্টার-এর সাংবাদিকেরা। ডেলি স্টার-এর দফতর রয়েছে ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি ১০তলা ভবনে। তার অদূরেই প্রথম আলো-র দফতর।…
আরও পড়ুন