জেলা 

মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব!

মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এরপরেই শোকস্তব্ধ পরিবারের পাশে থাকতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই ছুটে যান ব্লক তৃণমূল সভাপতি-সহ একাধিক নেতা। অন্যদিকে ইতিমধ্যে এই ঘটনায় পূর্ব রেলের কাছে রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক। মোদির সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতেই তাহেরপুর পৌঁছে যায়। আজ শনিবার সকালে ভোরবেলা তাহেরপুর রেলস্টেশনের কাছে লাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান কয়েকজন। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে…

আরও পড়ুন
জেলা 

একবার সুযোগ দিন মহা জঙ্গল রাজ থেকে বাংলাকে মুক্ত করব : মোদি

ভোটমুখী বঙ্গে ফের পুরনো অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যে অস্ত্রে ভোটে লড়ে সেই ২০১৪ সাল থেকে লাগাতার ব্যর্থ হয়ে আসছে বিজেপি, সেই অনুপ্রবেশই ফের বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে, সেটা তাহেরপুরের ভারচুয়াল সভায় বুঝিয়ে দিলেন মোদি। তিনি বললেন, “তৃণমূল যে SIR বিরোধিতা করছে, সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে।” বঙ্গে SIR খসড়া তালিকায় (Bengal SIR Draft Voter List) দেখা যাচ্ছে, বেশি নাম বাদ পড়েছে মতুয়া অধ্যুষিত এলাকাতেই। সেই মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর সভা। হাজার হাজার মতুয়া আশায় ছিলেন, তাঁদের আশঙ্কা নিবারণ করবেন প্রধানমন্ত্রী। কিন্তু কয়েক মিনিটের ভারচুয়াল ভাষণে…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের জনপ্রিয় তৃণমূল নেত্রী শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্যের পদ ছেড়েই কংগ্রেসের যোগ দিচ্ছেন!

বুলবুল চৌধুরী :  হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে মুর্শিদাবাদ এর পরিস্থিতি ক্রমশই শাসকদলের কাছে ঘোরালো হয়ে গেছে। সংখ্যালঘু দিবস পালন করার জন্য সংখ্যালঘু কমিশনকে নির্দেশ দিলেও প্রকৃত অর্থে মুর্শিদাবাদের মানুষের মন জয় করতে পারছে না শাসক তৃণমূল কংগ্রেস। দলের তৃণমূল স্তরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। হুমায়ুন কবিরের পর মুর্শিদাবাদ জেলার সবচেয়ে পরিচিত মুখ সাংবাদিক লেখক এবং একটি কলেজের শিক্ষিকা শাহনাজ বেগম তৃণমূল কংগ্রেস আগেই ছেড়েছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন আজ তিনি কংগ্রেসের যোগ দিচ্ছেন। এর ফলে মুর্শিদাবাদের কংগ্রেসের শক্তি যে আরও বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। একই সঙ্গে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আইসিস ঘাঁটিগুলিকে নিশানা করে সিরিয়ায় বিমান হামলা আমেরিকার

শুক্রবার রাতে আমেরিকার সেনাবাহিনী সিরিয়ায় হামলা চালিয়েছে। নিশানায় আইসিস জঙ্গিদের ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েক জন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাঁদের দেহ মার্কিন মুলুকে পৌঁছোনোর পরেই প্রতিশোধের কঠোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিদের তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু ঘাঁটি ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এই বিষয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিকে

বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। শুক্রবার রাতে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলাদেশের জাতীয় কবি নজরুলের সমাধি রয়েছে। তা ছাড়াও একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাধিস্থ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট চত্বরে। এ বার সেখানে স্থান পাবেন হাদি। বিবিসি বাংলা জানিয়েছে, হাদিকে নজরুলের পাশে সমাধিস্থ করার আর্জি জানিয়েছিল তাঁর পরিবার। এ ছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছ থেকে চিঠি পান কর্তৃপক্ষ, সেখানেও অনুরূপ আর্জি জানানো হয়। এ বিষয়ে শুক্রবার…

আরও পড়ুন
কলকাতা 

জানুয়ারি মাসের মধ্যেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ করতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

ফেব্রুয়ারি মাসের আগে চিংড়িঘাটায় মেট্রোর কাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না, জানিয়েছিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের সেই যুক্তি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বলা হল, জানুয়ারি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। জানুয়ারিতে কবে মেট্রোর কাজ শুরু করার অনুমতি দেবে রাজ্য, তা স্থির করে জানাতে বলা হয়েছে আদালতকে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে আছে চিংড়িঘাটায়। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। তা শেষ করার জন্য রাস্তা বন্ধ রেখে কাজ করতে হবে। কিন্তু তার অনুমতি পাওয়া যাচ্ছে না। এর আগে একাধিক বার চিংড়িঘাটা…

আরও পড়ুন
কলকাতা 

চাকরি বাতিল নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চাকরি প্রার্থীরা, আগামী সপ্তাহের শুনানি সম্ভবনা

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা। চলতি মাসের শুরুতেই ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। এমনকী ওই পদে কোনও নিয়োগ করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের একাধিক চাকরিপ্রার্থীর। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ শূন্যপদ তৈরির…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে বাংলায় আসছেন অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর পর লক্ষ লক্ষ মতুয়া সমাজের ভোট বাতিল হয়েছে এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবার রানাঘাটে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে তিনি কয়েকটি সরকারি প্রকল্প এবং জনসভায় অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার শেষ হওয়ার পরেই ২৯ ৩০ এ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসছেন মূলত এই রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা দেখতে। বুথ লেভেল পরিস্থিতি বিজেপির কি আছে সেটাও তিনি পর্যালোচনা করবেন। আর মাত্র কয়েক মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অবস্থায় বাংলায় বিজেপির…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকার শাহবাগকে শহীদ ওসমান হাদী চত্বর বলে ঘোষণা ইনক্লাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল বাংলাদেশের ঢাকার  শাহবাগ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় এই চত্বরকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ নাম দেওয়া হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল ও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

উত্তাল বাংলাদেশে ঢাকা, খুলনা রাজশাহী ও চট্টগ্রামে শান্তি ফেরাতে র‍্যাব মোতায়েন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতের তাণ্ডবের পর শুক্রবার সকালেও ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পরিস্থিতি শান্ত হয়নি। সকাল থেকে নতুন করে কোথাও ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ চলছেই। সকাল থেকে শাহবাগ-সহ বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানে বিভিন্ন দূতাবাসের আশপাশেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। অশান্তি সামাল দিতে শহরে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে বেলা ১১টার পর ডেলি স্টার-এর দফতরের সামনে জড়ো হন একদল…

আরও পড়ুন