জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে শিশু ছাত্র-ছাত্র-ছাত্রীদের নিয়ে ২১শে ফেব্রুয়ারি সারা দিন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণময় মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাগনের তত্তাবধানে ছাত্র-ছাত্রীরা শহিদ বেদী তৈরী, বাংলা ভাষায় উল্লেখিত শহিদ স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে প্লাকার্ড তৈরী, সোলা ও কাগজ দিয়ে রঙিন বর্ণাক্ষর তৈরী করে।

ভাষা আন্দোলনের অমর শহিদ রফিক, ছালাম, বরকত স্মরণে বক্তব্য, আবৃত্তি, ছড়া পাঠ, ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

ছাত্র-ছাত্রীরা সুন্দর সাজে সজ্জিত হয়ে আসে, যা স্কুল ক্যাম্পাস সাদা-লালে উজ্জ্বল ও বর্ণনাতীত রুপে রুপময় হয়ে ওঠে।

চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব আহমেদের হৃদয়স্পর্শী বক্তব্য উপস্থিত সকলের মণে স্থান করে নেয়।

সমগ্র অনুষ্ঠান রূপায়ণে সাহায্য করেন- সন্মানিয় শিক্ষিকা নার্গিস সুলতানা, মৌসুমি বিশ্বাস, রুপা খাতুন, জয়িতা সাধুখাঁ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষিকা

নাফিসা সুলতানা এবং শিক্ষক জাবিদ হাসান ও আলম জী।ভাষা দিবস উদযাপন নিয়ে সন্তানদের উৎসাহ উদ্দীপনায়অভিভাবক-অভিভাবিকাগণভীষণভাবে আবেকআল্পূত ও খুশি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ