দেশ 

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক

শেয়ার করুন

মধ্যপ্রদেশে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের মালদহের যুবক। অভিযোগ, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর হাতে এবং পেটে আঘাত রয়েছে। জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিকের নাম সৈয়দ শেখ। তিনি মালদহের কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা। অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি তাঁর উপর হামলা চালানো হয়েছে।

বর্তমানে সেখানকার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। তৃণমূলের দাবি, বিজেপিশাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে। তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়।

Advertisement

এই প্রথম নয়, এর আগেও ভিন্‌রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হামলা এবং হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এ মাসেই মহারাষ্ট্রে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ওঠে। পুরুলিয়া থেকে পুণেয় কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক সুখে মাহাতো। তৃণমূলের দাবি, ‘বাংলাভাষী’ হওয়ার কারণেই খুন হতে হয়েছে সুখেনকে। তাঁর বাড়ি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ