জেলা 

গভীর রাতে আগুন! একই পরিবারের চার জনের মৃত্যু,শোকের ছায়া হাওড়ার জয়পুরে

বাংলার জনরব ডেস্ক : রবিবার গভীর রাতে অগ্নি দগ্ধ হয়ে মারা গেল একই পরিবারের চারজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। গতকাল, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ  আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁওড়িয়া সিংপাড়া এলাকায়। গ্রামেরই একটি বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। মৃতরা হলেন দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই। শম্পা নবম শ্রেণির ছাত্রী ছিল বলে খবর। চারজনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমিয়েছিলেন।…

আরও পড়ুন
দেশ 

কেরলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন ছত্রিশগড়ের হিন্দু যুবককে

বাংলার জনরব ডেস্ক : বাম শাসিত কেরল রাজ্যে কাজের খোঁজে গিয়ে মর্মান্তিকভাবে খুন হলেন ছত্রিশগড়ের বাসিন্দা রামনারায়ণ বাঘেল। ৩১ বছরের এই যুবককে খুন করা হয়েছে বাংলাদেশী সন্দেহে। যখন ময়মনসিংহের এক যুবকের উন্মত্ত জনতার হাতে খুন হওয়ার নিয়ে আমরা প্রতিবাদে মেতে উঠেছি ঠিক তখনই আমাদের দেশেই একটি রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য রাম নারায়ণ বাঘেলকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ। গত ১৭ ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, ‘তুই বাংলাদেশি’ বলে…

আরও পড়ুন
দেশ 

ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়ায় বললো ভারত

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। সরকারি ভবন, সংবাদপত্রের দফতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও প্রকাশ্যে আসছে। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় দীপুর হত্যাকারীদের বিচারের দাবি জানাল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন— তা তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি আর আরএসএসকে এক ভেবে গুলিয়ে ফেললে ভুল হবে : মোহন ভাগবত

আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বঙ্গে এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিলেন সরসংঘচালক মোহন ভাগবত। তিনি বলছেন, বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য এবং সংহতিই একমাত্র লক্ষ্য সংঘের। রবিবার সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত বললেন, “সংঘ নিয়ে ভুল ব্যাখ্যা হয়। অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে কিন্তু সংঘের কোনও শত্রু নেই।” সংঘের সঙ্গে রাজনীতিকে অহেতুক গুলিয়ে ফেলা হয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

উত্তাল বাংলাদেশের চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ করে দিল ভারত

জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। পরিস্থিতি বিচার করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র (আইভ্যাক) বন্ধ করল নয়াদিল্লি। পাশাপাশি, সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রেরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে খবর। চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশানার জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই কারণেই রবিবার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কেন্দ্রের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এই মর্মে ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে,…

আরও পড়ুন
কলকাতা 

ফের বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া! কত বাড়ছে, কবে থেকে?

ফের দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া বাড়তে চলেছে! দূরপাল্লার যাত্রায় ভাড়ার নয়া কাঠামো প্রকাশ করে রেল জানিয়েছে, বড়দিনের পর অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে না বলেই জানিয়েছে রেল। নিত্যযাত্রীদের সিজ়ন টিকিটের (মান্থলি) ভাড়াও থাকছে অপরিবর্তিত। রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তিতে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম থাকছে সে ক্ষেত্রে। নয়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লা…

আরও পড়ুন
জেলা 

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার স্কুল মালিক, ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুলমালিককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন। ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গেয়েছিলেন তিনি। তার কিছু ক্ষণ পরেই দর্শকাসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁকে মারধর করতে উদ্যত হন। তবে পরিস্থিতি অবনতি…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা হাইকোর্টের নির্দেশে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস শতবর্ষ কর্মসূচি আগামীকাল হচ্ছে!

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মসূচি ঘিরে অবশেষে জট কাটল। কলকাতা হাই কোর্ট থেকে শেষ মুহূর্তে কর্মসূচির অনুমতি পেল আরএসএস। রবিবার সায়েন্স সিটিতে আরএসএস-এর কর্মসূচিতে অনুমতি দিয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। আরএসএস-এর প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষে রবিবার সায়েন্স সিটিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ওই কর্মসূচি শুরু হবে। সেখানে প্রধান বক্তা হিসাবে থাকার কথা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের। কিন্তু ওই কর্মসূচিতে পুলিশি অনুমতি না-পাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছিল। পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় আরএসএস। শনিবার ছুটির দিন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির জন্য আবেদন জানানো হয় হাই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড দিল পাক আদালত

ইমরান খানের (Imran Khan) জেলমুক্তির যাবতীয় রাস্তা বন্ধ করতে কোমর বেঁধে নেমে পড়েছে শাহবাজ সরকার। সেই লক্ষ্যেই একের পর এক মামলার জালে জড়ানো হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ফের এক দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত। ইমরানের পাশাপাশি তাঁর স্ত্রীকেও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একাধিক মামলায় ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেই সঙ্গেই এবার ২০২১ সালের এক মামলায় এই সাজা ঘোষণা করা হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বছর সৌদি আরবের তরফ থেকে পাওয়া সরকারি উপহারে দুর্নীতি করেছেন ইমরান ও তাঁর স্ত্রী।…

আরও পড়ুন
জেলা 

মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব!

মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এরপরেই শোকস্তব্ধ পরিবারের পাশে থাকতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই ছুটে যান ব্লক তৃণমূল সভাপতি-সহ একাধিক নেতা। অন্যদিকে ইতিমধ্যে এই ঘটনায় পূর্ব রেলের কাছে রিপোর্ট তলব করেছে রেলমন্ত্রক। মোদির সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে প্রায় ৪০ জনের একটি দল শুক্রবার রাতেই তাহেরপুর পৌঁছে যায়। আজ শনিবার সকালে ভোরবেলা তাহেরপুর রেলস্টেশনের কাছে লাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান কয়েকজন। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে…

আরও পড়ুন