কলকাতা 

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক ‘শংকর’

শেয়ার করুন

প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি পরিচিত ছিলেন ‘শংকর’ নামে। বয়স হয়েছিল ৯৩ বছর। প্রথম সারির প্রকাশনী সংস্থার তরফ থেকে অপু দে আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন পনেরো আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। সেই সময় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। ঝিমিয়ে পড়েছিলেন তিনি।

প্রকাশক আরও জানিয়েছেন, গত ডিসেম্বরে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল বর্ষীয়ান সাহিত্যিকের। সেই সময়ও তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বাংলা বিনোদনদুনিয়া।

Advertisement

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরে জন্মগ্রহ করেছিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তী কালে তাঁর সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ