কলকাতা 

বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি— ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি।

Advertisement

আগামী ২৮ ফেব্রুয়ারি ুপশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশের কথা। ঘটনাচক্রে তার পর দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল আট দফায়। রাজ্য প্রশাসনকে আগেই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছিল নির্বাচন কমিশন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ