কলকাতা 

মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলা, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমা চেয়ে নিলেন ফুটবল-তারকার কাছে। মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘‘সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত।’’ তার পরেই তিনি জানান, মেসিকে একঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল, তখন তিনিও সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সূত্রের খবর, বিশৃঙ্খলার খবর মেলার পরে মাঝপথ থেকে ফিরে যেতে হয় মমতাকে। এর পরেই নিজের পোস্টে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন মেসির কাছে। তিনি লেখেন, ‘‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর…

আরও পড়ুন
কলকাতা খেলা 

কর্তা-মন্ত্রীদের ঘেরাটোপে মেসি! মোটা টাকায় টিকিট কেটে ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে

যুবভারতীতে ঢোকা থেকেই লিয়োনেল মেসিকে ঘিরে রইলেন কর্তা-মন্ত্রীরা। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না-পাওয়া দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ল মাঠে। বোতল পড়ল। গ্যালারির চেয়ার ভেঙে ভেঙে মাঠে ফেলা হল। ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়লেন মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। কার্যত রণে ভঙ্গই দিতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। সব মিলিয়ে লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম। শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নারী প্রগতির নিদর্শন ‘উচ্ছাস’ এর অনুষ্ঠান 

সংবাদদাতা, বাংলার জনরব: এখনকার কবিতা বা কবিদের আড্ডা নিছক সাদামাটা এক চিত্ত বিনোদনের মাধ্যম। পুকুরে জাল ফেলে এক লহমায় অজস্র চুনোপুঁটি টেনে ডাঙায় তোলার মতোই এক চুটকিতে এক ঝাঁক কবিকে এক জায়গায় জড় করা এখন মামুলি ব্যাপার। সমাজে ওই ধরণের এক শ্রেণীর উন্নাসিকের আত্মশ্লাঘা ভোগ করার ভাবনাচিন্তা কে মিথ্যা প্রমাণ করেছে গত ১১ ডিসেম্বর ২০২৫ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্দুমতী সভাঘরে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতির ব্যাতিক্রমী সংগঠন ‘উচ্ছাস’ এর এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা। এদিন কবিতা, গান, গুণিজন সংবর্ধনায় কানায় কানায় পূর্ণ সাহিত্য সংস্কৃতিপ্রেমীর উপস্থিতিতে কলকাতা শহরের দুই খ্যাতনামা কবি কৃষ্ণা গুহ এবং শক্তি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সন্তান জন্ম দিতে আমেরিকা যেতে চাইলে বাতিল হবে ভিসা কড়া পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে জন্মসূত্রে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অনেকে আবার এটাকে কাজে লাগানোর জন্য ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কোন হাসপাতালে ভর্তি হয়ে সন্তান জন্ম দিয়ে থাকেন সেই বিষয়টি এবার কড়া হাতে দমন করতে চাইছেন মার্কিন আধিকারিকরা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকা যেতে চাইলে সঙ্গে সঙ্গে তার ভিসার আবেদন বাতিল করে দেয়া হবে। বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার আধিকারিকেরা যদি মনে করেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির…

আরও পড়ুন
কলকাতা 

সুনালী বিবির স্বামী-সহ চার জন বাংলাদেশ থেকে দেশে দ্রুত ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের! কেন্দ্রীয় সরকারকে নথিপত্র জমা দিতেও নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ থেকে সুনালী বিবি পশ্চিমবঙ্গে ফিরে এলেও তার স্বামী এবং অন্য সঙ্গীরা এখনো বাংলাদেশে আটক রয়েছে। আরবি বিষয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল। সুপ্রিম কোর্ট আজক কেন্দ্রকে নির্দেশ দিয়েছে,সুনালী বিবির স্বামী এবং সুইটি বিবি-সহ বাংলাদেশে আটক চার ভারতীয়ের সম্পর্কে আদালতে যাবতীয় নথি জমা দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের দাবির ভিত্তিতে সেই নথিগুলি যাচাই করার জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি। সুনালী বিবি এবং তাঁর সন্তান ভারতে আসার পর, সুইটি বিবি এবং সুনালীর স্বামী-সহ চার…

আরও পড়ুন
জেলা 

৩১ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকার এর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় চলছে দ ২৪ পরগনা জেলা বইমেলা ফলতা ব্লকের বাসুদেবপুর উদয় সংঘ ফুটবল ময়দানে। এই উপলক্ষ্যে ১০ ই ডিসেম্বর ২০২৫ মানবাধিকার দিবসে বইমেলা প্রাঙ্গনে একটি সেমিনার আয়োজনের দায়িত্বে ছিলেন বইমেলা কমিটির সচিব সেখ মহাম্মদ সহিদুল্লা। এই সেমিনার এ বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন কোঅর্ডিনেটর বংশী বদন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের ইউনিসেফ ও সমগ্র শিক্ষা মিশনের প্রাক্তন আধিকারিক মেচ বাহার সেখ ও বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, প্রধান শিক্ষক জহর লাল নাইয়া। সেমিনার এর বিষয় রাখা হয়েছিলো *সমাজ হোক…

আরও পড়ুন
কলকাতা 

পথদুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুলিশের এএসআইয়ের

পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত এক কর্তার। শাহবুদ্দিন বিশ্বাস নামের বছর ৪৫-এর ওই পুলিশকর্তা ভাঙড় ডিভিশনের ডিসি দফতরের দায়িত্বে ছিলেন। থাকতেন কলকাতার বডিগার্ড লাইনের পুলিশ কোয়ার্টারে। বৃহস্পতিবার ডিউটি শেষে কোয়ার্টারে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয় সূত্রে খবর, বাইক চালিয়ে কোয়ার্টারে ফিরছিলেন শাহবুদ্দিন। বৈরামপুরের কাছে একটি ট্রাক পিছন দিক থেকে তাঁর বাইকে ধাক্কা মারে। রাতের অন্ধকারে কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাকের চাকা এএসআইয়ের কোমরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি সৈকত ঘোষ-সহ…

আরও পড়ুন
কলকাতা 

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার, কয়েক লক্ষ টাকার ক্ষতি

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। ওই বাজারে থাকা কমপক্ষে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।  অগ্নিকাণ্ডের কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, কোনও একটি দশকর্মার দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতারাতি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে হতাশ ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত দেড়টা হবে। দাউদাউ করে বাঘাযতীনের রামগড় বাজারে আগুন জ্বলতে (South Kolkata Fire) শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা স্থানীয়দের নজরে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে…

আরও পড়ুন
কলকাতা 

গীতা পাঠের পাল্টা ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচির ডাক প্রদেশ কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কয়েকদিন আগে। তার পাল্টা  কংগ্রেসের কর্মসূচি ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’। এরই মাঝে নয়া কর্মসূচি ঘোষণা প্রদেশ কংগ্রেসের। ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠে’র (Recitation of Constitution) ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে যার ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন ১২ ফেব্রুয়ারি,একই সঙ্গে হবে জুলাই সনদের গণভোট

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন এ কথা ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে ভোট-নির্ঘণ্ট ঘোষণা করে বলেন, ‘‘এ বারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যায় ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।’’ নাসিরউদ্দিন জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের নির্বাচন…

আরও পড়ুন