কলকাতা 

টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : টালিগঞ্জের অভিজাত আবাসনে রবিবার সকালে ভয়াবহ আগুন লাগে। এই আবাসনে বাস করেন মূলত টলি পাড়ার অভিনেত্রী অভিনেতারা। ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার টু তে আগুন লাগে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন পৌঁছে গেছে। এই আবাসনেই থাকেন যশ নুসরাত এবং বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মত তারকারা। আতঙ্কে সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন যশ-নুসরতরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার সকালে টালিগঞ্জের বহুতল আবাসনটিতে আগুন লাগে। চারতলায় আগুন লাগে বলে খবর। তবে যেখানে আগুন লাগে, সেই ঘরে কেউ ছিলেন না বলেই খবর। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর যায় পুলিশ ও দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। আসে পুলিশও। সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় কেউ হয়নি বলেই খবর। তবে অনেক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে অংশে ছড়িয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আবাসনে আগুন লাগার কথা শুনেছি। তবে সেই সময় আমি ওখানে ছিলাম না। বরাহনগরে ক্যাম্পে এসেছি। আমি সুস্থই আছি।”

Advertisement

উল্লেখ্য, দুই দিন আগে সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে আগুন লাগে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহুজাতিক সংস্থার এক মহিলা কর্মী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ