জেলা 

নওজান ইনস্টিটিউটে পারিবারিক বনভোজনের আসর

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার বেলিয়াঘাটা বিশাল প্রতিষ্ঠান নওজান ইনস্টিটিউট এর প্রাঙ্গনে আজ এক অভিনব বনভোজনের আয়োজন করা হয়েছিল নাম দেওয়া হয়েছিল পারিবারিক প্রীতি বনভোজন বিভিন্ন খেলাধুলার সাথে সাথে ছোটদের জন্য নানা ধরনের বুদ্ধির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। প্রতিযোগিতার ব্যবস্থা ছিল বাবা মায়েদের জন্যও। তবে এদিনের মুখ্য আকর্ষণ ছিল দশ জন মহীয়সী মাকে সম্মাননা জ্ঞাপনের ব্যবস্থাপনা। ছোটদের পরিচালনায় বড়দের প্রতি এই সম্মাননা জ্ঞাপনে আপ্লুত হন প্রত্যেকে। বনভোজন চলাকালীন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আলী আহসান, নওশাদ আলী, খাদিমুল ইসলাম, শাহ আলম, আইনজীবী আনিসুর রহমান, শেখ আহসান আলী, খলিলুর রহমান, চিকিৎসক…

আরও পড়ুন
কলকাতা 

শিয়ালদহ ডিভিশনে গঙ্গাসাগর মেলার জন্য ফ্রন্টলাইন কর্মীদের সক্রিয় প্রস্তুতি; ‘শূন্য অসুবিধা’ লক্ষ্য

স্মৃতি সামন্ত, কলকাতা : গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী যশরাম মীণা আজ টিকিট চেকিং স্টাফ ও কমার্শিয়াল সুপারভাইজারদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল যাত্রী পরিষেবা আরও উন্নত করা এবং ডিভিশনের মধ্য দিয়ে যাতায়াতকারী বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের জন্য নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা। তীর্থযাত্রী অভিজ্ঞতাকে অগ্রাধিকার রেলওয়ের “Face” হিসেবে টিকিট চেকিং কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ কথা উল্লেখ করে শ্রী যশরাম মীণা কর্মীদের নরম আচরণ, সহানুভূতিশীল মনোভাব ও জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। যেহেতু…

আরও পড়ুন
কলকাতা 

নিয়ম মানছে না নির্বাচন কমিশন এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মমতা

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নিয়ম মানছে না নির্বাচন কমিশন এর ফলে অনেক বৈধ ভোটার বাদ পড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দুটি চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে। এটা নিয়ে তৃতীয়বার চিঠি লিখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানদণ্ড স্থির করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গের উদাহরণ দেন তিনি। অভিযোগ করেন যে, বিহারে এসআইআরের ক্ষেত্রে বংশতালিকা (ফ্যামিলি রেজিস্টার)-কে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা…

আরও পড়ুন
দেশ 

শীতের ভোরে প্রবলভাবে কেঁপে উঠলো উত্তর পূর্বাঞ্চল!

বাংলার জনরব ডেস্ক : শীতের ভোরে গভীর ঘুমে আচ্ছন্ন অসমের মানুষ ঠিক তখনই কেঁপে উঠল সমগ্র অসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি। ঘড়ির কাঁটায় তখন সময় চারটে 17 মিনিট। সোমবার কেঁপে উঠলো অসমসহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সে -রাজ্যের মরিগাঁও জেলায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ । অসম ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। ভোর রাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই ঘুম ভেঙে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন। অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ…

আরও পড়ুন
জেলা 

২০০২ এর ভোটার তালিকায় নাম নেই!এস আই আরের শুনানি থেকে ফিরে অসুস্থ বৃদ্ধের মৃত্যু

২০০২ সালের তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ৬৮ বছরের নাজিতুল মোল্লা। এমনিতে অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে ফিরে নাকে রাইলস্ টিউব লাগানো অবস্থায় শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাসপাতালে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরেচক এলাকার ওই বাসিন্দার। পরিবারের দাবি, অসুস্থ বৃদ্ধের প্রাণ কাড়ল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা জনিত আতঙ্ক। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিবার সূত্রে খবর, গত বছরের ২০ ডিসেম্বর কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জয়নগরের বৃদ্ধকে। এর মধ্যে তাঁর নামে এসআইআরের…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে উত্তপ্ত ভাঙড়!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ফের উত্তপ্ত। এবার তৃণমূল বনাম তৃণমূলে লড়াইয়ে তপ্ত হয়ে উঠল সমগ্র এলাকা। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল মোল্লা বনাম তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে। মারধর, চিৎকার-চেঁচামেচি, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে পুলিশ। রবিবার কাশীপুরে আরাবুলের পুত্র তথা তৃণমূলের জেলা পরিষদের সদস্য হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ। দুই ঘটনাতেই আঙুল শওকতের অনুগামীদের দিকে। পাল্টা ওই গোষ্ঠীর দাবি, শওকতের নামে লাগাতার কুৎসা, অপপ্রচার করছেন হাকিমুলরা। স্থানীয় সূত্রে খবর, ঘটনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানালো চিন

বাংলার জনরব ডেস্ক: আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলা প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার বার্তা দিল চিন। রবিবার সকালে এই বিবৃতি দেওয়া হয়েছে চিনের পক্ষ থেকে। চিনের বিদেশ মন্ত্রক রবিবার জানিয়েছে, জোর করে মাদুরো ও তাঁর স্ত্রীকে দেশ থেকে বার করে নিয়ে গিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ নিয়ম, রাষ্ট্রপুঞ্জের সনদের উদ্দেশ্য এবং নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ে বেজিং উদ্বেগে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমেরিকাকে। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। ভেনেজ়ুয়েলার সরকার ভেঙে দেওয়া চলবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভেনেজুয়েলা কারও দাসত্ব করবে না দায়িত্ব নিয়েই ঘোষণা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসির

বাংলার জনরব ডেস্ক : ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকেই দেশের অন্তবর্তী প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এখন থেকে দেশের প্রশাসনিক প্রধান এবং সামগ্রিক প্রতিরক্ষার দায়িত্বে থাকবেন রডরিগেজ। কুর্সিতে বসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা কারও দাসত্ব করবে না। অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছিল। আশঙ্কা সত্যি করে শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। চালানো হয় বিমান হামলা। অন্ধকারে ঢেকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী! বন্দী অবস্থায় কী বার্তা দিলেন?

শনিবার ভেনেজুয়েলায় হামলার পর সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনা। সম্প্রতি মাদুরোর একটি ছবিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রকাশ্যে এল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও। সেখানে প্রথম বার্তায় মাদুরো বলেন, “হ্যাপি নিউ ইয়ার।” ভারতীয় সময় শনিবার গভীর রাতে হোয়াইট হাউসের র‍‍্যাপিড রেসপন্স এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, হাতে হাতকড়া পরিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিউ ইয়র্কে মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থার সদর দফতরের নিয়ে যাচ্ছেন আধিকারিকরা। সেই সময় হাসিমুখে তাঁকে বলতে শোনা যায়, “শুভ রাত্রি।…

আরও পড়ুন
জেলা 

ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে সাড়ম্বরে পালিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল পূর্ণিমা। প্রতি বছর পৌষ পূর্ণিমার তিথিতে বিশ্বমানব কল্যাণের প্রার্থনায় সঙ্ঘের বিভিন্ন শাখায় এই আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কানমারী শাখা থেকে বিদ্যাধরী নদীর ঘাটে যান ভক্ত ও শিষ্যরা। সেখানে ত্রিশূল স্নানের আয়োজন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে পূজা-আরতি, শান্তি যজ্ঞ এবং ভক্তি সঙ্গীতের মাধ্যমে সারাদিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান। ত্রিশূল পূর্ণিমা উপলক্ষে সাধন-সংকল্প গ্রহণ, মহাজাগতিক শক্তির বিস্তার, ত্রিতাপ মুক্তি এবং সৃষ্টি–স্থিতি–প্রলয়ের সমন্বয়ের প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সঙ্ঘের…

আরও পড়ুন