জেলা 

দাদপুর-বাতাসপুর স্কুলে ছাত্র-শিক্ষকদের নিয়ে অনুসন্ধানের বিশেষ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : সোমবার ৫ জানুয়ারি বীরভূম জেলার রামপুরহাটে দাদপুর-বাতাসপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সারাদিনের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সাতটি বিষয়ের উপর বিশেষ এমসিকিউ পরীক্ষার ব্যবস্থাপনা করে ধী-লার্ন অ্যাকাডেমি। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই পরীক্ষার মূল্যায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন অ্যাকাডেমির ডাইরেক্টর পান্থ মল্লিক। পরীক্ষার পর বিভিন্ন বিষয়ের উপর ডাউট ক্লিয়ারেন্স ক্লাস সহ টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি পরীক্ষা বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, অমিতাভ পাল, জহরলাল নাইয়া, গৌরাঙ্গ সরখেল ও নাজিম মল্লিক। দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাসের ব্যবস্থাপনা করা হয়।…

আরও পড়ুন
কলকাতা 

বুধবারও ১০ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত!

চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। এই শতকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। সেই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড যদিও এখনও ভাঙতে পারেনি চলতি মরসুমে শীতের ইনিংস। বুধবারও অব্যাহত রইল সেই রেকর্ড! বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে। জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার ১০.২ ডিগ্রি…

আরও পড়ুন
দেশ 

“ভারতীয় গণতন্ত্র, এমনকী বিজেপির জন্যও বিপজ্জনক নরেন্দ্র মোদি” : সুব্রহ্মণ্যম স্বামী

বাংলার জনরব ডেস্ক : “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি ভারতীয় গণতন্ত্র, এমনকী বিজেপির জন্যও বিপজ্জনক।” এমন মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এখানেই না থেমে বিতর্কিত গেরুয়া সাংসদের পরামর্শ, প্রধানমন্ত্রী মোদিকে মার্গ দর্শক মণ্ডলীতে পাঠানোর সময় হয়ে গিয়েছে। এক সময় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেও বর্তমান মোদিবিরোধী তথা বিজেপিবিরোধী বলেই পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী। এদিন কটাক্ষের সুরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, সংঘ এবং বিজেপির হাইকমান্ডের মোদির অবসর নিয়ে এবার ভাবা উচিত। ৭৬ বছরের প্রধানমন্ত্রীকে সরিয়ে মার্গ দর্শক মণ্ডলীতে পাঠানো উচিত। কারণ তিনি ট্রাম্পের…

আরও পড়ুন
দেশ 

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে এফ আই আর দায়ের! অভিযোগ মোদী শাহের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক ও আপত্তিকর স্লোগান তোলার দায়ী জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ঘটনায় এফআইআর দায়ের করতে চেয়ে মঙ্গলবার দুপুরে দিল্লির বসন্ত কুঞ্জ থানার স্টেশন হাউস অফিসারকে চিঠি লিখেছেন জেএনইউ-এর মুখ্য নিরাপত্তা আধিকারিক। অভিযোগ, ২০২০ সালের দিল্লি হিংসার মামলায় সুপ্রিম কোর্ট মূল অভিযুক্ত তথা জেএনইউ-এর দুই প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন খারিজ করে দেওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ক্যাম্পাসে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছেন। সবরমতী হস্টেলের বাইরে প্রধানমন্ত্রী…

আরও পড়ুন
দেশ 

বিজেপি প্রভাবিত এলাকায় বেশি নাম বাদ, মুসলিম এলাকায় কম উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর চাপে গেরুয়া শিবির

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর মাধ্যমে পশ্চিমবাংলায় কোটি কোটি ভোটার বাদ যাবে বলে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেছিলেন বাস্তবে তেমন ভোটারদের নামই বাদ যায়নি। এমনকি তিনি একথাও বলেছিলেন রোহিঙ্গা মুসলমানদের ভোট বাংলা থেকে বাদ যাবে বাংলা থেকে রোহিঙ্গা মুসলমানদের তো খুঁজে পাওয়া যায়নি উপরন্ত সারা দেশের ফিল্ম ভোটারদের নাম সেই অর্থে বাদ যায়নি। তবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সাইয়ার্স শেষ হওয়ার পর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি উত্তরপ্রদেশও অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে?…

আরও পড়ুন
দেশ 

যোগীরাজ্যে খসড়া তালিকা থেকে বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটার !

ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়াতেই নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু করেছে দেশজুড়ে, বারবার এমন দাবি করেছেন বিজেপি নেতারা। আক্রমণ করা হয়েছে বিরোধী দলগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।। অথচ রেকর্ড সংখ্যক ভোটার বাদ পড়ল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে! যোগীরাজ্যে খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটার, খবর নির্বাচন কমিশন সূত্রে। এর মধ্যে ৪৬ লক্ষ মৃত ভোটার বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ‘বৈধ’ ভোটারের সংখ্যা ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। যা ২০২৫-এর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

“আসুন তুলে নিয়ে যান আমাকে।” ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন সেদেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তাঁকে সরাসরি হুমকি গিয়ে ট্রাম্প বলেছিলেন, “নিজেকে বাঁচাও।” এবার মার্কিন প্রেসিডেন্টকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গুস্তাভো। বলেন, “আসুন তুলে নিয়ে যান আমাকে।” মাদক পাচার রুখতে এবং মাদকবাহী জাহাজগুলি ধ্বংস করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন গুস্তাভো। এখনেই শেষ নয়, সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষাগারগুলিতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। এমনকী গুস্তাভোর উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন বিস্ফোরক দাবি মমতার

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ ‘ভুলভাল’ হচ্ছে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ যে, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন। বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভুলভাল (কাজ) করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে। এগুলো অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।” ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন…

আরও পড়ুন
কলকাতা 

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ এর ঘরে!

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকেই রোদেরও দেখা মেলেনি কলকাতায়। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল শহর। বেলা বাড়লেও ঠান্ডার অনুভূতি কমেনি। সকাল থেকেই হিমেল হাওয়ায় আরও জাঁকিয়ে বসেছে শীত। শহরতলি এবং সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও ভোরের দিকে পারদ ১০ ডিগ্রিরও নীচে নেমে যায়। কলকাতা সংলগ্ন জেলাগুলি সোমবার বেশি রাতের দিক থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করে। মঙ্গলবার ভোরের দিকেও কুয়াশায় ঢেকে ছিল শহরতলি এবং সংলগ্ন এলাকায়। কলকাতা-সংলগ্ন…

আরও পড়ুন
দেশ 

উত্তর প্রদেশের আই এ এস আধিকারিকের বাড়িতে মধুচক্র! গ্রেফতার ৯

উত্তরপ্রদেশে মহিলা আইএএস (IAS) আধিকারিকের বাড়ি ভাড়া  নিয়ে সেখানে মধুচক্রের আসর! নিদির্ষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে ৪ যুবতী ও ৫ যুবককে হাতেনাতে গ্রেফতার করল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কিদগঞ্জ এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের এক যুবতী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জনবহুল এলাকার মধ্যে অবস্থিত ওই বাড়িতে দিন-রাত যুবক যুবতীদের আনাগোনা লেগে থাকত। যার জেরে সন্দেহ হয় এলাকাবাসীর। এই পরিস্থিতিতে স্থানীয় থানায় অভিযোগ জানান তাঁরা। এর ভিত্তিতে রবিবার দুপুরে রহস্যময় ওই বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির দরজায়…

আরও পড়ুন