জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কুঁড়ি’

শেয়ার করুন

বাংলার জনরব প্রতিনিধি, ধনিয়াখালী: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন হুগলী জেলার খাজুরদহ গ্রাম পঞ্চায়েত সভাগৃহে আনুষ্ঠানিক প্রকাশ পায় নতুন সাহিত্য পত্রিকা ‘ কুঁড়ি’। কবি সাহিত্যিক বন্দনা মালিক সম্পাদিত এই ব্যতিক্রমী সাহিত্য পত্রিকাটির সমবেতভাবে বর্ণাঢ্য মোড়ক উন্মোচন করেন সাহিত্য সংস্কৃতি জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশিষ্ট সমাজ সচেতন ব্যক্তি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কলেজ স্ট্রিটের ‘এডুকেশন ফোরাম ও অক্ষর প্রকাশনীর কর্ণধার আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: শুকচাঁদ হাঁসদা, শাম্ব বাঁক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাংবাদিক নৌশাদ মল্লিক, কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, ‘ধনেখালির‌ কলম” পত্রিকার সম্পাদিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, ’ধনেখালী মেলামেশা সাহিত্য বাসর’ এর সম্পাদক স্বপন কুমার হালদার, আকাশবাণী কলকাতার অন্যতম ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন চ্যাটার্জী, খাজুরদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ কুমার, বিশিষ্ট সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক ও বিশিষ্ট সাহিত্যবোধ্যা বৃন্দাবন ঘোষ।

অনুষ্ঠানের শুভ সূচনায় উদ্বোধনী সগীত পরিবেশন করেন মিঠু চক্রবর্তী এবং একক সংগীত পরিবেশন করেন শিল্পী শম্পা কুমার। অনুষ্ঠানে অতিথি অভ্যাগতদের‌ ফুল চন্দনে বরণ করেন ‘কুঁড়ি’ পরিবারের তরফে মৌমিতা দত্ত ও বিশাখা মালিক।

Advertisement

নতুন সাহিত্য পত্রিকা প্রকাশকে সামনে রেখে এবং আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে মঞ্চাসীন অতিথিদের তাৎপর্যপূর্ণ আলোচনা, একগুচ্ছ কবির স্বরচিত কবিতা পাঠ এবং শিশুশিল্পীদের মনোরম নৃত্যানুষ্ঠান সমগ্র আয়োজনকে উপভোগ্য করে তোলে। স্বরচিত কবিতা পাঠ করেন কবি চন্ডী চরণ দত্ত, মদন চন্দ্র ঘোষ, কনক চন্দ্র হালদার, অনিমেষ ভট্টাচার্য, সুব্রত সিং প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শীতশ্রী মৈত্র ও দীপসীতা দাস।

সাহিত্য সাধনার যাবতীয় প্রতিকূলতাকে প্রতিহত করে নিজেকে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করা গ্রাম্যবধু বন্দনা স্বসম্পাদনায় এদিন একটি নতুন পত্রিকার প্রকাশ উপলক্ষে নারী প্রগতির যে রুচিশীল নিদর্শন রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে আগামী প্রজন্মের জন্য।‌

এদিন পত্রিকা প্রকাশের ভাবগম্ভীর অনুষ্ঠানটি সুঢারুরূপে সঞ্চালনা করেন হুগলী জেলার স্বনামধন্য ঔপন্যাসিক জারিফুল হক।

_________________________________


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ