কলকাতা 

সায়েন্স সিটিতে থ্রিডি ফিল্ম “ওয়ান স্টেপ বিয়ন্ড : আ জার্নি টু মার্স

শেয়ার করুন

নায়ীমুল হক : কলকাতার সায়েন্স সিটিতে ভারতের প্রথম থ্রিডি ফুলডোম ডিজিটাল থিয়েটারে আজ বৃহস্পতিবার প্রদর্শিত হল থ্রিডি ডিজিটাল চলচ্চিত্র “ওয়ান স্টেপ বিয়ন্ড : আ জার্নি টু মার্স”। এই চলচ্চিত্র প্রদর্শন উদ্বোধন করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী প্রফেসর ডঃ গৌতম চট্টোপাধ্যায় । উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস-এর মহাপরিচালক এ.ডি. চৌধুরী, ডিডিজি কে.এস. মুরালি, কলকাতার সায়েন্স সিটির পরিচালক প্রমোদ গ্রোভার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিতি ছিলেন।

ন্যাশনাল স্পেস সেন্টার কর্তৃক উপস্থাপিত এবং এনএসসি ক্রিয়েটিভ কর্তৃক প্রযোজিত, ছবিটি প্রথম আন্তর্জাতিকভাবে ১১ জুন ২০২৫ তারিখে ব্রনোর ফুলডোম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। পরে এটি ১৯ জুলাই ২০২৫ তারিখে যুক্তরাজ্যের ন্যাশনাল স্পেস সেন্টারে প্রদর্শিত হয়েছিল। প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম গতিতে ৮কে ফুলডোম রেজোলিউশনের এই ফিল্ম রোমাঞ্চের সঙ্গে শিক্ষামূলক সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করে। বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগিয়ে তোলে।

Advertisement

চলচ্চিত্রটি আগামীকাল থেকে কলকাতার সায়েন্স সিটিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে, যেখানে দর্শকরা নিয়মিত প্রদর্শনের মাধ্যমে এই ফুলডোম প্রযোজনাটি উপভোগ করার সুযোগ পাবেন। ২৫ মিনিটের এই ফিল্মটি তিনটি প্রধান ভাষায় মুক্তি পেয়েছে—বাংলা, হিন্দি এবং ইংরেজি। এটি প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতবার প্রদর্শিত হবে,” বলে জানান সায়েন্স সিটি, কলকাতার পরিচালক প্রমোদ গ্রোভার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ