আন্তর্জাতিক 

ইরানকে খুব সহজে হারানো যাবে না, সরকার পরিবর্তন করাও যাবে না এফবিআই রিপোর্ট সামনে আসার পর মার্কিন মুলুকে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইরানকে খুব সহজে হারানো যাবে না কোনমতেই হারানো যাবে না ইরান মাটিতে মিশে গেলেও ইরানের সরকার বদল করা যাবে না একথা বাংলার জনরব বলছে না, এ কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র দাবি করেছে, ইরান সরকারের এখনই ভেঙে পড়ার কোনও ঝুঁকি বা বিপদ নেই। বরং ইরানের ক্ষমতা থাকবে বর্তমান নেতৃত্বের হাতেই।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইসরায়েল। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে তেল বিশ্ববাজারে ঠিকমতো পৌঁছোতে না পারায় দাম বাড়তে শুরু করেছে। সামরিক সংঘাত থামানোর দাবি জোরালো হতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবিও করেন যে, ইরানের অস্ত্রশক্তি কমে এসেছে। এই সংঘাত শেষ হতে বেশি দিন বাকি নেই।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির ঠিক উল্টোটাই বলা হচ্ছে মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে। ইরানকে খুব হালকা ভাবে নেওয়াটা সহজ হবে না। কারণ, ইরানের কট্টরপন্থী নেতারা যে পথে হাঁটতে শুরু করেছেন, সংঘাত এত সহজে থেমে যাবে বলে মনে করছেন না গোয়েন্দারা। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই রিপোর্টে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে এক বৈঠকে সে দেশের নেতৃত্বও স্বীকার করেছেন যে, এই সামরিক সংঘাতে যে ইরানের ক্ষমতা বদল হবে, এর কোনও নিশ্চয়তা নেই। যদিও আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেনি। হোয়াইট হাউসের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বার বারই বলেছেন, ইরানের জমানা বদলের সময় এসে গিয়েছে। ইরান জুড়ে গত বছরের ডিসেম্বরে গণবিক্ষোভ শুরু হয়, সেই সময় ইরান প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালালে, তাঁদের মৃত্যুদণ্ড দিলে পরিণতি খুব খারাপ হবে। তার পরই ইরানবাসীদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন, ক্ষমতা বদলানোর সময় এসে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ