ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত গ্রেফতার
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দরও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।…
আরও পড়ুন