জেলা 

মালদার সাঈদ মিয়া ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলার জনরব ডেস্ক : প্রতিবছরের মতো এ বছরও মালদা জেলার গাজোল থানার রাজারামচক গ্রামের ট্রাস্ট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালনায় সাঈদ মিয়া ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কলকাতার অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় দুই দিনের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে অভিনব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল ২৫ ও ২৬ শে ডিসেম্বর। ২৫ ও ২৬ শে ডিসেম্বর এই দুই দিনের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের অভিনব কর্মশালায় উপস্থিত ছিলেন অনুসন্ধান সোসাইটির সদস্য শিক্ষক নায়ীমুল হক, ড. কমল কৃষ্ণ দাস,সেখ আহসান আলী ও বিজ্ঞানী অধ্যাপক ড. নুরুজ্জামান সাহেব। উক্ত কর্মশালায় সাঈদ মিয়া ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত…

আরও পড়ুন
কলকাতা 

কংগ্রেসে ফিরলেন তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নুর! বিধানসভা ভোটের মুখে মালদহে ধাক্কা খেলো তৃণমূল

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেসে ফিরে এলেন তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূর। ২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি হঠাৎই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন এবং ২০২০ সালের রাজ্যসভার নির্বাচনে তিনি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়ে রাজ্যসভায় যান। শনিবার তিনি দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। মৌসমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা…

আরও পড়ুন
কলকাতা 

বালি পাচার মামলায় চার্জশিট পেশ করল ইডি!

বালি পাচার মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ শরাফ-সহ অন্য অভিযুক্তকে গ্রেফতারের ৬০ দিনের মধ্যে চার্জশিট দিল ইডি। শনিবার মোট ১৪টি সংস্থার বিরুদ্ধে ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ইডির দাবি, ১৪৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। জিডি মাইনিং-সহ ১৪টি সংস্থার মাধ‍্যমে এই টাকা বিভিন্ন ক্ষেত্রে সরানোর অভিযোগ মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থার গত ৬ নভেম্বর ইডির হাতে গ্রেফতার হন জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফ। তাঁর বিরুদ্ধে ইডি অভিযোগ করে যত ধরনের জালিয়াতি সম্ভব, তার সবটাই করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্যান্ড (মাইনিং, ট্রান্সপোর্ট, স্টোরেজ…

আরও পড়ুন
খেলা 

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না! কেকেআরকে নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবেন কেকেআর কর্তৃপক্ষ। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। ভারত-বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব আইপিএলে? আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে এ বার পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। ভাঙচুর করা হল পুলিশের গাড়িও। আহত হলেন এক পুলিশ আধিকারিক-সহ চার জন। শুক্রবার রাতের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা মুসা মোল্লা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় মুসা তৃণমূলকর্মী হিসাবেই পরিচিত। মুসার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। তার পরই ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে আদালত। কিন্তু শুক্রবার রাতের অন্ধকারে ওই জমিতে মুসা পাঁচিল তোলার কাজ শুরু করেন বলে অভিযোগ। তার পরেই খবর যায় পুলিশের কাছে। রাতেই রাজবাড়ি ফাঁড়ির…

আরও পড়ুন
কলকাতা 

তথ্যগত ‘অসঙ্গতি’র তালিকা থেকে ৪১.৫১ লক্ষ নাম বাদ! বাংলার মানুষের সঙ্গে কেন মশকরা করছে কমিশন?

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন এক লাফে ৪১ লক্ষ ৫১ হাজার তথ্যগত ‘অসঙ্গতি’র তালিকা থেকে নাম বাদ দিল। আসলে কমিশন বাংলার মানুষের সঙ্গে মশকরা করছে মনে হচ্ছে। কারণ প্রথমে কমিশন জানিয়েছিল, তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে ১.৬৭ কোটি। পরে তা নির্বাচন কমিশনের তথ্যগত ‘অসঙ্গতি’র তালিকায় (লজিক্যাল ডিসক্রিপেন্সি) নাম ছিল এক কোটি ৩৬ লক্ষের। তবে শুক্রবার কমিশন জানাল সেই সংখ্যা কমেছে। এক কোটি ৩৬ লক্ষ নয়, তথ্যগত ‘অসঙ্গতি’র সংখ্যা কমে দাঁড়াল ৯৪ লক্ষ ৪৯ হাজার। অর্থাৎ, ৪১ লক্ষ ৫১ হাজার কমল! কেন এই নাটক। কমিশনের এই তুঘলকি কাণ্ড এ বেশ কয়েকজন…

আরও পড়ুন
কলকাতা 

জীবিতকে ভোটার তালিকায় মৃত করায় চরম অস্বস্তিতে কমিশন! অভিষেকের হুংকারে কাপছে কমিশন!

বারুইপুরের জনসভার র‌্যাম্পে তিন জনকে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকায় তাঁদের তিন জনকেই ‘মৃত’ বলে দেখানো হয়েছে। এ বার সেই ঘটনায় সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়, ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে! বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক। প্রথম দিনই সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেই সভায় র‌্যাম্পে ‘চমক’ দেন ডায়মন্ড হারবারের সাংসদ। বক্তৃতার মাঝে তিনি তিন…

আরও পড়ুন
জেলা 

বারুইপুরের বিশাল জনসভা থেকে নির্বাচন কমিশনকে তোপ! অভিষেকের! তালিকায় মৃতদের হাঁটালেন রাম্পে

বাংলার জনরব ডেস্ক : ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন অর্থাৎ দুসরা জানুয়ারি থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন,দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থেকে বিধানসভা নির্বাচনের নতুন প্রচার কর্মসূচি শুরু করলেন অভিষেক৷ যতই করো হামলা আবার জিতবে বাংলা নামে সেই প্রচার কর্মসূচির মঞ্চ নির্মাণেও রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে শাসক দল৷ আর এই সভা মঞ্চ থেকে নির্বাচন কমিশনের এস আই আরের খসড়া তালিকা তে ওই জেলায় যে সমস্ত ব্যক্তিদের মৃত হিসাবে দেখানো হয়েছে অথচ তারা জীবিত রয়েছে তাদেরকে সামনে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সামনে এনে…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলী জেলার ধনিয়াখালী বাসস্ট্যান্ড এ ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বইমেলা উৎসবের উদ্বোধন হল। ২ রা জানুয়ারি অপরাহ্নে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এই মেলা কমিটির সদস্য- সদস্যাবৃন্দ। সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার দেবদূত গঙ্গোপাধ্যায়, অমিয়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন মেলা কমিটির সম্পাদক পার্থ দাস। প্রতিদিন বেলা ২ টো থেকে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য,আবৃত্তি, ছৌনাচ,নাটক – যাত্রা প্রভৃতি। মেলায় নাগরদোলা,মিকি মাউস,মনোহারী,জিলিপি,খাবারের স্টল রয়েছে যেমন…

আরও পড়ুন
দেশ 

নলবাহিত জল পান করে মৃত্যুর ঘটনায় সরকারের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী উমা ভারতী!

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে নলবাহিত জল (Indore Water Contamination) পান করে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। অসুস্থ আরও দুই হাজারেরও বহু মানুষ। এই ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার পালটা মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘জীবনের দাম মাত্র ২ লক্ষ টাকা?’ শুক্রবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে সরব হন উমা ভারতী। তিনি লেখেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে দূষিত জল পান করার কারণে ইন্দোরে সাধারণ মানুষের মৃত্যু আমাদের রাজ্য, আমাদের সরকার এবং সমগ্র প্রশাসনিক…

আরও পড়ুন