‘প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে! আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার শিলিগুড়িতে একা আদিবাসীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু। রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য রাজ্যের কোন মন্ত্রী উপস্থিত ছিলেন না বা মুখ্যমন্ত্রী ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেন বলে অভিযোগ উঠেছে আর রাষ্ট্রপতির এই অপমানকে ঘিরে দেশজুড়ে নতুন করে রাজনীতি শুরু হয়েছে। গতকাল ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স্যান্ডেলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আবার আজ তিনি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদীর অপমানের বাংলার মানুষ দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।
যদিও রাষ্ট্রপতিকে কোনভাবেই অপমান করা হয়নি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন বিজেপির ট্রাপে পা দিয়েছেন রাষ্ট্রপতি। অন্যদিকে আজ এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী বসে আছেন। এরকম ছবি আছে আমার কাছে। আর ওরা বলছে আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভাষায়,‘‘প্রধানমন্ত্রী বসে। রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি!’’ ছবি দেখিয়ে রাষ্ট্রপতি বনাম রাজ্য সরকারের বিতর্কে অভিষেকের মন্তব্য। তিনি বলেন, ‘‘এটা পিআইবি-র পোস্ট করা ছবি। আমার নয়। রাষ্ট্রপতিকে অপমান কে করছেন? দেশের অপমান কে করছেন? দেখুন।’’ পাশাপাশি মণিপুরে হিংসার ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোনও মন্তব্য বা বিবৃতি মেলেনি বলে মন্তব্য করেন তিনি।
তবে অনেকেই মনে করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ধরনের রাজনৈতিক মন্তব্য না করলেই ভালো করতেন।

