দেশ 

বাদ পড়া ভোটারদের জন্য সুখবর, SIR-এর পর এবার SSR করবে নির্বাচন কমিশন

এস মন্ডল: কলকাতা: বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে SIR নিয়ে যখন তোলপাড় দেশ, তখনই ১৭ রাজ্যে নতুন উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, এবার *স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision)* শুরু হবে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। লক্ষ্য একটাই — কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন। যাঁরা SIR প্রক্রিয়ায় বাদ পড়েছেন এবং যাঁরা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান, তাঁদের জন্যই এই বিশেষ সংশোধন। এবার বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের খুঁজে ফর্ম ফিলাপ করাবেন। একজন বিএলএ দিনে সর্বোচ্চ ১০টি ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন। বাদ পড়া…

আরও পড়ুন
দেশ 

‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল দিল্লি পুলিশ

আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। কিন্তু তার আগেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা প্রধান অভিজীত দিপকের দিল্লির আবাসন ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। এক পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে দিপকের দাবি, তাঁকে তেরঙা-কর্মসূচি বাতিল করতে বলা হচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোফায় বসে দিপকে ওই পুলিশ আধিকারিককে প্রশ্ন করছেন— ‘‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’’ বৃহস্পতিবার ককরোচ বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে দিল্লি পুলিশ বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস চত্বরে চার বা…

আরও পড়ুন
কলকাতা 

কোন স্টল থাকবে না বনগাঁ দুর্গাপূজো প্যান্ডেলের সামনে সিপিএমের বুকে স্টল নিয়ে নির্দেশ প্রধান বিচারপতির

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বনগাঁ দুর্গাপুজো প্যান্ডেলের সামনে সিপিএমের বস্টল করাকে কেন্দ্র করে আবার নতুন করে জট তৈরি হয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন সবার জন্য সমান যদি সিপিএম বুক স্টল করতে না পারে তাহলে কোন স্টল থাকবে না। শুনানির সময় শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, “দেখান অনুমতি চেয়ে আবেদন করেছেন? যদি আবেদনে অনুমতি না পেয়ে থাকেন তাহলে পুলিশ কী করবে?” সিপিএমের আইনজীবী শামিম আহমেদ বলেন, “পিডব্লিউডি…

আরও পড়ুন
কলকাতা 

ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পঞ্চমীর রাতেই ৩৩৪টি মামলা কলকাতায়! গ্রেফতার ২৮

দুর্গাপুজো ঘিরে শহরজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেউ ট্রাফিক আইন ভাঙছেন কি না, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি চলছে শহরের আনাচে-কানাচে। প্রতি বছরের মতো এ বারের দুর্গাপুজোর শুরুতেই ট্রাফিক আইন ভাঙার জন্য কয়েকশো মামলা হয়েছে। শুধু পঞ্চমীর রাতে ট্রাফিক-সংক্রান্ত মামলা হয়েছে ৩৩৪টি। কলকাতা পুলিশের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পঞ্চমীর রাতে গোটা শহরে ট্রাফিক আইন ভাঙার জন্য কোন কোন ক্ষেত্রে কত মামলা হয়েছে, কত জনকে গ্রেফতার করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইকে তিন জন সওয়ারি থাকায় ৩৫টি মামলা হয়েছে। বিনা হেলমেটে বাইক…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: দূষিত সমাজ / ডাঃ এস ইয়াসমিন রোজলিন

কবিতা: দূষিত সমাজ কলমে: ডাঃ এস ইয়াসমিন রোজলিন পাড়ার মোড়ল বিবেক ও সত্য, বেচারা আজ ক্যান্সারে ধুকছে। লজ্জা রাস্তায় দাঁড়িয়ে আছে, নগ্নতা সে বেছে নিয়েছে। নম্রতা ছিল মর্যাদায় সেরা, কিন্তু বিত্ত-বৈষম্যে হাত মিলিয়েছে । হাসি আনন্দ বিক্রি হয়েছে , অসামাজিক অপ্রদর্শিত টাকার কাছে। বিশ্বাস গিয়েছে দুনিয়া ছেড়ে, ভালোবাসা দুঃখের বাড়িতে ভাড়াটে। প্রতারকদের কুঁড়েঘর পাঁচ তলা হয়েছে, অবিশ্বাস সেখানে আত্মীয় হয়েছে। অভাবের বাড়িতে উন্নতি নেইকো, সেখানে আগের মতোই বিশ্বাসে ভরা। নিয়তিতে নেই ভালোবাসার মর্যাদা, সততা সম্মান আগের মত নেই সেখানে। জীবন আর শান্তি রইবে কিভাবে? জ্ঞান রইল অজ্ঞতার গভীর অন্ধকারে। গণতন্ত্রে…

আরও পড়ুন
জেলা 

ফেলে দেওয়া জিনিসে ৭ ফুটের দুর্গা, বর্ধমানের খুদে শিল্পী দুই ভাইয়ের কীর্তিতে চমক

এস রোজলিন : কলকাতা: প্যান্ডেলের জাঁকজমক নয়, থিমের চমকও নয়। মাটি, খড়, টুকরো কাপড়, কাগজ, সোলা, চুমকি আর পাটের মতো ফেলে দেওয়া জিনিস দিয়েই ৭ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমানের দুই খুদে শিল্পী। ২০২৬-এ বর্ধমানের আকর্ষণ হয়ে উঠেছে খাজা আনোয়ার বেড় মধুমিতা বিদ্যা মন্দিরের দুই পড়ুয়া — ভাই স্বপ্নদীপ দত্ত (পঞ্চম শ্রেণি) ও দাদা শৌর্যদীপ দত্ত (ষষ্ঠ শ্রেণি)। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় তারা তৈরি করেছে এক অভিনব দুর্গা প্রতিমা। এ বছরের প্রতিমার বিশেষত্ব, শিব-দুর্গা স্বপরিবারে শান্ত রূপে আশীর্বাদের ভঙ্গিমায় মর্ত্যে জগতের মঙ্গল কামনা করছেন।এটা প্রথমবার নয়।…

আরও পড়ুন
জেলা 

ঐতিহ্যের আবহে সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক শতবর্ষ দুর্গোৎসবের সূচনা

বিশেষ প্রতিনিধি : ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে সূচনা হল হাওড়ার সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসবের। হাওড়ার অন্যতম প্রাচীন এই দুর্গাপুজো এবার ৯৯ তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর সূচনা হয়। এই পুজোর আয়োজক রামরাজা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সভাপতি জয়তি ভট্টাচার্য ও কৌশিক ভট্টাচার্য জানান, দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এই দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রবীণ ও নবীন প্রজন্মের সদস্যরা একযোগে পুজোর প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত আয়োজন সামলান। বছরের পর বছর ধরে এই পুজো এলাকার মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁতরাগাছি এলাকায়…

আরও পড়ুন
জেলা 

রায়দিঘীতে SIR বাতিলের দাবিতে এসডিপিআই-এর বিক্ষোভে পুলিশ ও CRPF-এর লাঠিচার্জের ঘটনা প্রমাণ করছে, রাজ্যে গনতন্ত্র শেষ হয়ে গেছে: হাকিকুল ইসলাম

বিশেস প্রতিনিধি : SIR বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিচারের আওতায় আনার দাবিতে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘী বিধানসভা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। দলীয় অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলাকালীন রায়দিঘী থানার পুলিশ ও CRPF বাহিনী SDPI-এর নেতা-কর্মীদের উপর অমানবিকভাবে লাঠিচার্জ করে এবং তাঁদের বেধড়ক মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এসডিপিআই। যেখানে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বাকি দুই নির্বাচন কমিশনারের অভিযোগ রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে সরকার পুলিশ-প্রশাসনকে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

স্ক্রিন টাইম নয়, বাড়ুক কাগজের বই পড়ার অভ্যাস

*স্ক্রিন টাইম নয়, বাড়ুক কাগজের বই পড়ার অভ্যাস* স্ক্রিন টাইম বেড়েই চলেছে, সঙ্গে বাড়ছে মানসিক অবসাদ। তবে, কী করা!মনস্তাত্ত্বিক এক গবেষণায় জানা যাচ্ছে, বই আপনাকে এই অবসাদ থেকে মুক্তি দিতে পারে। শুনলে একটু আশ্চর্য হবেন বই কী! বইয়ের পৃষ্ঠার সঙ্গে আঙ্গুলের স্পর্শ এবং নতুন-পুরোনো পাতার সুঘ্রাণ মস্তিষ্ককে গভীরভাবে শান্ত করে, এমনকি মনোযোগের ক্ষমতাও বাড়িয়ে দেয় বহুগুণ! সত্যিই কী তাই? কিন্তু এর যুক্তি কী? আমরা যখন কাগজের বই পড়ি, তখন আমাদের হাত বুঝতে পারে আমরা বইয়ের কতটুকু অংশ পড়েছি আর কতটুকু বাকি আছে। পাতার এই ফিজিক্যাল স্পেস আমাদের মস্তিষ্ককে একটি ‘মানসিক…

আরও পড়ুন
জেলা 

SRMB সৃজন-এর উদ্যোগে আমডাঙায় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

এস রোজলিন: কলকাতা : মানবসেবার অঙ্গীকার নিয়ে উত্তর ২৪ পরগনার আমডাঙায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। কোহিনূর সংঘ, আমডাঙায় এই শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা *Mother Child Survival Development Revolution (MCSDR)*। সহযোগিতায় ছিল SRMB Srijan Pvt. Ltd.*এবং স্বাস্থ্য পরিষেবায় Narayana Hospital। এটি ছিল SRMB Srijan Pvt. Ltd.-এর একটি CSR উদ্যোগ – SRMB WE Care – ভালো থাকি এক সাথে’। শিবিরে এলাকার বহু সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চোখের পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রত্যেক রোগীদের কে বস্ত্র উপহার হিসেবে তুলে দেয়া হয়সংস্থার পক্ষ…

আরও পড়ুন