কলকাতা 

এস আই আরে বাদ ৬৩% হিন্দু ৩৫ শতাংশ মুসলিম, মাথায় হাত বিজেপির

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : এস আই আর প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। প্রশ্ন উঠেছে এর মধ্যে কত শতাংশ হিন্দু ভোটার রয়েছে আর কত শতাংশ মুসলিম ভোটার রয়েছে। সংখ্যার বিচারের হিন্দু ভোটার কত বাদ পড়েছে এবং মুসলিম ভোটার কতবাদ পড়েছে। এদিকে এসআই এর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সাংগঠনিক স্তরে আলোচনা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৬৩ শতাংশ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে ৩৫ শতাংশ। ৯১ লক্ষ ভোটারের মধ্যে। যদি একটু তলিয়ে বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে ঘটনা তালিকা প্রকাশের সময় যে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল তার মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা ছিল ৪৪ লক্ষ আর মুসলিম ভোটারের সংখ্যা ছিল সাড়ে ১৩ লক্ষ বাকি অন্যান্য সম্প্রদায় ভোটার ছিল। শতাংশের বিচারে ৭৫ শতাংশ ছিল হিন্দু ভোটার আর মুসলিম ভোটার ছিল ২৩ শতাংশ অন্যদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বা ফাইনাল তালিকা প্রকাশের পর বাদ পড়েছিল সাড়ে পাঁচ লক্ষের মতো মানুষ। এদের মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা ছিল ৫ লক্ষ ২৮ হাজার আর মুসলিম ভোটারের সংখ্যা ছিল মাত্র 13000।

তৃতীয় অর্থাৎ সর্বশেষ পর্বে বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। তবে এই পর্বে হিন্দুদের তুলনায় মুসলিম নামের সংখ্যা অনেকটাই বেশি। বিবেচনাধীন তালিকা থেকে মুসলিম নাম বাদ পড়েছে সাড়ে ১৭ লক্ষেরও বেশি। পক্ষান্তরে, হিন্দু নামের সংখ্যা প্রায় ৮ লক্ষ ৩৫ হাজার।

Advertisement

শতাংশের হিসাব কষলে দেখা যাচ্ছে, প্রথম পর্বে যে নাম বাদ পড়েছিল, তার মধ্যে প্রায় ৭৫ শতাংশ হিন্দু এবং মুসলিম প্রায় ২৩ শতাংশ। অন্য ধর্মাবলম্বীদের নাম বাদ পড়েছিল প্রায় ২ শতাংশ। দ্বিতীয় পর্বে যে নাম বাদ পড়েছিল তাতে হিন্দু নাম আরও অনেক বেশি। প্রায় ৯৭ শতাংশ। মুসলিম আড়াই শতাংশ । অন্যান্য ১ শতাংশেরও কম। তৃতীয় পর্বে, অর্থাৎ বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়ার হিসাব বলছে, হিন্দু নাম বাদ পড়েছে ৩১ শতাংশ। মুসলিম নাম তার দ্বিগুণেরও বেশি। ৬৫ শতাংশ, অন্যান্য ৪ শতাংশের কিছু বেশি।

অর্থাৎ, সব মিলিয়ে শতাংশের হিসাবে হিন্দু নাম বাদ পড়েছে প্রায় ৬৩ শতাংশ। মুসলিম ৩৫ শতাংশ। আনুপাতিক হিসাবে হিন্দু-মুসলিম নাম বাদ পড়ার হার ২:১।

বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা খুঁজতে গিয়ে বিজেপি সকলকে লাইনে দাঁড় করিয়েছে। সেই হয়রানি থেকে বাদ যাননি গরিব হিন্দুরাও। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ৫৭ লক্ষেরও বেশি হিন্দু নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ