কলকাতা 

শিক্ষার আধুনিকীকরণে মৌলানা আবুল কালাম আজাদের ভুমিকা অনস্বীকার্য : গোলাম রব্বানী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা :  স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর ১৩৪ তম জন্মবার্ষিকী উদযাপন করলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা ও মাওলানা আবুল কালাম আজাদ পুরষ্কার এবং বেগম রোকেয়া পুরষ্কার প্রদান অনুষ্ঠান ২০২২ যথোচিত মর্যাদায় পালিত হলো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, অসামরিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান,প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, দফতরের সেক্রেটারি ওবাইদুর রহমান, বিশেষ সচিব সাকিল আহমেদ,বোর্ড সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, বোর্ড সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,মন্ত্রীর একান্ত সচিব জুলফিকার হাসান,সিও ওয়াকফ বোর্ড এহসান আলি,দীলিপ কুমার দাস, চিরঞ্জিত চক্রবর্তী,মুনকিন হোসেন , শ্রীমতি অনন্যা চক্রবর্তী,মেয়র পারিষদ সদস্য তুলসী সিনহা, বোর্ডের সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব আজিজার রহমান,সাবানা সামিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ