দেশ 

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কর্মসূচির প্রশংসায় পঞ্চমুখ রাম জন্মভূমি মন্দির এর প্রধান পুরোহিত, শুভেচ্ছা বার্তায় লিখেছেন,’‘ভগবান রামের আশীর্বাদ রাহুলের সঙ্গে থাকবে ’’

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আবার নতুন করে আজ মঙ্গলবার তেসরা জানুয়ারি শুরু হল। এবার রাহুলের গন্তব্য স্থল উত্তর প্রদেশ। মঙ্গলবার সন্ধ্যায় রাহুল রাহুলের এই ভারত জোড়ো যাত্রা যোগী রাজ্যে প্রবেশ করেছে। যোগীর রাজ্যে এই যাত্রা প্রবেশ করার আগেই রাহুল অনেকটাই বাজিমাত করে ফেললেন। রাহুলের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী কে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন,‘‘ভগবান রামের আশীর্বাদ রাহুলের সঙ্গে থাকবে’’, শুভেচ্ছাবার্তায় রাহুলের উদ্দেশে এ কথাই লিখেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত।

ভারত জোড়ো যাত্রা কর্মসূচির মাধ্যমে গোটা দেশকে এক সুতোয় বাঁধার যে প্রয়াস চালাচ্ছেন রাহুল, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাম মন্দিরের পুরোহিত। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘যে লক্ষ্য নিয়ে এই কর্মসূচি করছেন আপনি (রাহুল), প্রার্থনা করি এবং আশা রাখি যে, তা সফল হবে। আপনার দীর্ঘায়ু কামনা করি।’’

রাম মন্দিরের প্রধান পুরোহিত চিঠিতে আরও লিখেছেন, ‘‘আপনি সাধু উদ্যোগ নিয়েছেন। যা সকলের জন্য ভাল। ভগবান রামের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে।’’ রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মেলানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। কিন্তু শারীরিক কারণে তিনি যোগদান করতে পারবেন না। কিন্তু রাহুলের কর্মসূচিকে নৈতিক সমর্থনের কথা জানিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ