জেলা 

তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, থাকবে, বিরোধীরা যত অপপ্রচার করবে, ততই তৃণমূলের ভোট বাড়বে, বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা কোন ভাবেই বিরোধীরা দমিয়ে রাখতে পারবে না। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের উপর বিরোধীরা যত অপপ্রচার করেছে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্স আরও সমৃদ্ধ হয়েছে বলে মঙ্গলবার রাজারহাটের অনুষ্ঠানে দাবি করে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

বলাবাহুল্য মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার বিধাননগর পৌর নিগমের ৪ নং ওয়ার্ডে বর্ষ বরণ, গুণীজন সংবর্ধনা ও দূঃস্থ অসহায় হাতে বস্ত্রাদী তুলে দেওয়ার অনুষ্ঠানে ববি হাকিম আরও বলেন মানুষের জন্য প্রকৃত বন্ধু হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুক বিরোধীরা।

বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই জাতীয় সামাজিক অনুষ্ঠানের মধ্যে জনসংযোগ সম্পন্ন হয়ে থাকে।এই জাতীয় অনুষ্ঠান আর বেশী করার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানোর আর্জি জানায় মন্ত্রী। উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়াইয়ের ময়দানে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও বেশি সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, তৃণমূল কংগ্রেস জানে কিভাবে মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হয়। সেইরকম কাজ করলো এই ওয়ার্ডের কাউন্সিলর।উক্ত অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠনের নেতা বাবুন বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, কর্মাধ্যক্ষ আফতাব উদ্দিন, কাউন্সিলর রহিমা বিবি, পিনাকী নন্দী,আরত্রিকা ভট্টাচার্য, নন্দিনী ব্যানার্জী,সহ অন্যান্যরা।সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির প্রধান বোরো চেয়ারম্যান সাহনাওয়াজ আলী মন্ডল (ডাম্পি)।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ