আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবি আজিজুল হক সাহিত্য পরিষদের উদ্যোগে ২দিনব্যাপী আন্তর্জাতিক কবি সম্মেলন সম্পন্ন

শেয়ার করুন

সংবাদদাতা: গত ৩০ ও ৩১ ডিসেম্বর পাবনায় মরমী কবি আজিজুল হক সাহিত্য পরিষদ এর উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবি সম্মেলন ২০২২ পাবনা শহরের রাধানগন মহল্লায় কবি আজিজুল হক শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ভারত, রাশিয়া, কানাডা সহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার ২ শতাধিক কবির আগমনে সাংস্কৃতিক ঐতিহ্যময় পাবনা জেলা শহর মুখরিত হয়েছিল। সকালে রাধানগরস্থ কবির বাড়ি থেকে এডওয়ার্ড কলেজ পর্যন্ত বাদ্যযন্ত্রসহ বণাড্য শোভাযাত্রা পাবনা শহর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে অংশগ্রহণকারীদের পরিচিতি নিয়ে হীরক জয়ন্তী স্মরণিকা প্রকাশ হয়েছে। সকাল ১০টায় উদ্বোধনী অধিবেশন, শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতায় পুরষ্কার প্রদান, গুণীজন সংবর্ধনা জ্ঞাপন সহ কবি আজিজুল হক রচিত ২২ ও ২৩ নং কাব্যগ্রন্থ ‘আমার প্রকৃতি আমার পৃথিবী’ ও ‘ পাবনা আমার গানের পাখি’ শিরোনামে ২টি গ্রন্থর এবং হীরক জয়ন্তী স্মরণিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন করেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান

প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননন্দিত পাবনার বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অসম আব্দুর রহিম পাকন মহোদয়, সম্মানিত বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনপ্রিয় মাছরাঙা টেলিভিশন এর উত্তরাঞ্চলীয় ব্যুরোচীফ জনাব উৎপল মির্জা, পাবনার বিশিষ্ট শিল্পপতি ও সৃজনশীল কর্মকান্ডের অন্যতম পৃষ্ঠপোষক রানা গ্রুপের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সিনসার সম্পাদক সহ অধ্যাপক এস, এম মাহবুব আলম। চাঁপাইনবাবগঞ্জ আদিনা সরঃ কলেজ এর সম্মানিত অধ্যক্ষ সাহিত্য ও গবেষক ড. মাযহারুল ইসলাম তরু।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আগত কবি, ও কণ্ঠশিল্পী মুকুল চক্রবর্তী, সম্পাদক শৈলী-শপথ. কবি ও শিশু সাহিত্যিক আব্দুল করিম, ভারতের মুর্শিদাবাদ থেকে আগত কবি ও প্রাবন্ধিক জয়নুল আবেদিন, কবি সুদেষ্ণা সিনহা ও বাচিক শিল্পী অনিন্দতা মোদক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কবি সম্মেলন ২০২২ উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক কবি মানিক মজুমদার। অতিথিবৃন্দকে সম্মেলন স্মারক উপহার ও মেডেল পরিয়ে দিয়ে বরণ করে শারাফা বিনতে শরীফ নাবা, রাজিবুল হক, তাহজীবুননেছা কবিতা, মানব মজুমদার সুবর্ণ সহ ছ্ট্টো বন্ধুরা। পাবনার শ্রদ্ধেয় প্রবীণ কবি, গীতিকার ও আইনজীবী যাঁর ৭৫ তম জন্মবর্ষ স্মরণে এই হীরক জয়ন্তীতে আন্তর্জাতিক কবি সম্মেলন সেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরমী কবি ও গীতিকার আজিজুল হককে ভারত ও বাংলাদেশের রাজশাহী থেকে ৩টি সাহিত্য পদক তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ করে প্রয়াত সকল কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া। প্রয়াত সকল কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিটকাল নীরবতা পালন করে জ্ঞানের দীপশিখা মোমবাতি জ¦ালিয়ে সম্মেলন উদ্বোধন করেন সম্মানিত উদ্বোধক ও সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেবুন্নেসা ববিন, অশ্রু সাগর আনোয়ার ও কবি যাযাবর জিয়া।

আন্তর্জাতিক কবি সম্মেলন ২০২২ উদ্বোধন করেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মহোদয়। আহ্বায়কের স্বাগত বক্তব্য রাখেন মানিক মজুমদার। যাকে নিয়ে আন্তর্জাতিক কবি সম্মেলন আয়োজন ৩ শতাধিক গ্রন্থ রচয়িতা, ১৫ হাজারের উর্দ্ধে গান রচয়িতা মরমী কবি ও গীতিকার আজিজুল হক এর কিছু কথা এবং সংক্ষিপ্ত অনুভূতি বলার পর আমন্ত্রিত সম্মানিতজনদের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ৮জন গুণী ব্যক্তিত্বকে মরমী কবি আজিজুল হক সাহিত্য পদক ২০২২ ও ৭জনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন কবি নুরুজ্জামান মুসাফির, সাহিত্যিক ও গবেষক ড. মাযহারুল ইসলাম তরু, কবি হালিমা বেগম, কবি মুকুল চক্রবর্তী, কবি ও বাচিক শিল্পী অনিন্দতা মোদক, পুষ্পিতা চট্টোপাধ্যায় ও কবি আলতাফ হোসেন। স্মারক সম্মাননা পেলেনে কবি আব্দুল হালিম সরদার, বেগম ফিরোজা খান, নুরুজ্জামান সবুজ, জেবুন্নেসা ববিন, যাযাবর জিয়া, শাহ জামাল রুহেল। পাবনার সকল সংস্কৃতি অনুরাগীদের সমন্বয়ে আন্তর্জাতিক কবি সম্মেলন সফল ও সার্থক করার জন্য আজিজুল হক সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিকেলে কবি সম্মেলন স্থলে কবি আব্দুল হালিম সরদার আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যবরণ করায় তাঁর আত্মার মাগফেরাত ও জান্নাতবাস কামনা করে কবি সম্মেলনের পরবর্তী কর্মসূচিসমূহ বাতিল করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ