কলকাতা 

জাতীয় গণিত দিবস পালন

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন : ২২ ডিসেম্বর ২০২২ – আজ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন । গোটা ভারতবর্ষ জুড়ে এই দিন টি জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়। তাই বেহালা কলেজ ও এই উপলক্ষে রামানুজনের জন্মদিন পালন করার জন্য একটি সেমিনার এর আয়োজন করে। সেমিনার এর প্রধান বক্তা ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ এর গণিত বিভাগের প্রফেসর ডক্টর পার্থসারাথি মুখোপাধ্যায়।

বেলা ১২ টায় বেহালা কলেজের মাননীয় অধ্যক্ষ ড. শর্মিলা মিত্রের হাত ধরে সেমিনার এর সূচনা হয়। অনুষ্ঠান এ বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির র প্রেসিডেন্ট ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় , অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা, ছাত্রছাত্রী বৃন্দ । উপস্থিত গুনী ব্যক্তি দের সমর্ধনা দেয় পঞ্চম সেমিস্টারের গণিত বিভাগ র ছাত্র ছাত্রীরা। এরপর ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় , অধ্যক্ষ শর্মিলা মিত্র গণিত দিবস সম্পর্কে সংক্ষেপে কিছু বক্তব্য রাখেন ও গণিত বিভাগের প্রধান প্রফেসর স্নেহেন্দু চৌধুরী শ্রীনিবাস রামানুজন ও তার সংখ্যাতত্ব সম্পর্কে কিছু বলেন। তারপর অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় তার বক্তব্য শুরু করেন। রামানুজনের জন্ম থেকে মৃত্যুর মধ্যে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। রামাণুজনের জীবনী, তার গাণিতিক স্পৃহা , গণিতের প্রতি দুর্বার ভালোবাসা , চিন্তাধারার দুর্নিবার স্রোত ও শতপ্রতিকূলতা সত্ত্বেও তার গাণিতিক চর্চা চালিয়া যাওয়ার গল্প আমাদের অনুপ্রাণিত করে। ওনার সাফল্যের পেছনের ওনার কাছের বন্ধুর হার্ডি র যে কতখানি অবদান ছিলো তা ঐ বক্তব্য থেকে জানা যায়।

একজন ভারত বাসী হয়ে এটা আমাদের দুর্ভাগ্য যে রামানুজনের মতো এতো বড়ো গণিতবিদকে নিতান্ত অবহেলার কারণেই আমরা হারিয়ে ফেলেছি। মৃত্যু সজ্জায় থেকে তিনি তার স্ত্রী কে বলেন – ” আমার মৃত্যু র এক শত বছর পর ও মানুষ আমাকে মনে রাখবে “। এবং এই কথা টা সার্থক করে আজ আমরা তাঁর ১৩৫ বছর জন্ম বার্ষিকী উদযাপন করছি।

উল্লেখ্য, এদিন জাতীয় গণিত দিবস উপলক্ষে নানারকম সিম্পোজিয়াম, সেমিনারের মাঝে অনুসন্ধান কলকাতা আয়োজন করেছিল এক বিশেষ গণিত মেধা প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়, বলে জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সহ-সম্পাদক বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ