জেলা 

ভগবানগোলা থানার উদ্যোগে রক্তদান শিবির ও রুবেলা হাম প্রতিশোধক নিয়ে আলোচনা সভা

শেয়ার করুন

আজ ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায়, মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদারের পরিচালনায় , ভগবানগোলা থানা প্রাঙ্গণে এক বিশাল রক্তদান উৎসব অনুষ্ঠান হয়।”রক্তদানের প্রয়োজনীয়তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক নির্দেশ, পুলিশের জনদরদী কর্মসুচী , রুবেলা হামের প্রতিষোধক টিকা”বিষয়ে এক আলোচনা সভা হয়।এই মহতী সভার সভাপতিত্ব করেন ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার। প্রধান অতিথি ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার বলেন, রক্তদান করলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না। একটা সুস্থ সবল মানুষের রক্তদান করা খুবই জরুরী। তিনি বলেন, পুলিশ রক্তদান সহ অনেক মানবিক কাজ করছেন। আমিও রক্তদান সহ মানবকল্যাণে আরো অনেক কর্মসূচি নিয়েছি।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদারের উদ্যোগে গত এক বছরে তিনবার রক্তদান উৎসব করা হয়েছে। তাছাড়া তিনি নরনারায়ন সেবা থেকে শুরু করে, ইফতার পার্টি,দু:স্হ গরীবদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ ইত্যাদি বহু কর্মসূচি করেছেন এবং করে চলেছেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, আজকে বিশেষ অভিনব ব্যাপার দেখলাম, রক্তদান উৎসব শুরু হতেই টুপি খুলে নবাগত এস ডি পি ও সমীর আহমেদ IPS এবং ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার রক্তদান করা বেডে শুয়ে পড়লেন এবং হাসিমুখে রক্তদান করলেন।

উপস্থিত জনতা করতালির মাধ্যমে কর্মসূচিকে মুখরিত করে তোলে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক নির্দেশে পুলিশ মহল খুব মানবিক কাজ করছেন, ভগবানগোলা থানা তার অন্যতম। তিনি জনসাধারণের উদ্দ্যোশ্যে বলেন,আপনারা দয়া করে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। একটা মোটর সাইকেলে তিন/চার জন চড়বেন না। নেশা করে কেউ গাড়ি চালাবেন না।

ডাক্তার সাবিহা সাদিক বলেন, রুবেলা হামের প‌্রতিষোধকের টিকা করন শুরু হচ্ছে, আগামী ৯ই জানুয়ারী থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত।প্রথামিক ইস্কুল থেকে হাইস্কুল এর শিক্ষার্থীদের টিকা করন করা হবে।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভগবানগোলার এস ডি পি ও সমীর আহমেদ,প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক আহসানুর রহমান, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন,কিসমত কোকিল , তসলিমা বিবি,সেখ গোলাপ,সেখ আপেল, আবু সাইম রিপন, ইমরান হোসেন প্রমানিক,সেখ মনসুর,প্রমুখ

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ