জেলা 

সজাগ মঞ্চের অনুষ্ঠান

শেয়ার করুন

শেখ সিরাজ :- ২২ ডিসেম্বর বৃহস্পতিবার হুগলির খানাকুল থানার বালিপুরে সজাগ মঞ্চের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের ও বিনাপনে বিবাহকারী দম্পতিদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয়ে গেল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নওশাদ মল্লিক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ ফুয়াদ হালিম। সম্মানিয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডি আই জি জাহিদুর রহমান। ইসলামিক চিন্তাবিদ মওলানা মোবারক করিম জহর, আইনজীবী মাসুদ করিম, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ শেঠ, ডাঃ শক্তিপদ সামন্ত, উত্তম কুমার খান, শাহআলম খান, শেখ আজিজুর রহমান, সন্দীপ কুমার চিনা প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন সৈয়দ এহেতশাম মামুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সজাগ মঞ্চের সম্পাদক শেখ বাহারুল ইসলাম।

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ