জেলা 

হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র না পেয়ে বিডিওর উপর রাগ করে মুখ্যমন্ত্রী বসে পড়লেন! তারপর কী ঘটলো? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের মানবিক মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এ শীত উপলক্ষে সাধারন মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো প্রায় ১৫ হাজার শীত বস্ত্র হিঙ্গলগঞ্জ ব্লক এ পাঠানো হয়েছিল কিন্তু সভার শুরুর পরে মুখ্যমন্ত্রী যখন সেই শীতবস্ত্রের খোঁজ করে তখন জানা যায় সেই শীত বস্ত্র বিডিও অফিসে রয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তুমি প্রচন্ড রেগে যান এবং বলেন, ‘‘আপনারা বসে থাকুন। আমিও বসলাম।’’ মঙ্গলবার হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী। ভাল মেজাজেই বক্তৃতা করছিলেন মমতা। তিনি ঘোষণা করেন বনদেবীর পুজো উপলক্ষে ১৫ হাজার শীতবস্ত্র প্রদান করবেন। কিন্তু সেই শীতের পোশাক চাইতেই মঞ্চে উপস্থিত সরকারি আধিকারিকরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। কেই এক জন বলেন, ‘‘বিডিও অফিসে আছে।’’

এটা শুনেই রেগে যান মুখ্যমন্ত্রী। তিনি বলতে থাকেন, ‘‘দেখুন, কত কষ্ট করে এখানে আসব বলে তিন দিন ধরে কম্বল, চাদর এবং সোয়েটার কিনেছি। আর এসে দেখছি নেই! বলুন বিডিওকে নিয়ে আসতে আমি বসব।’’ তাঁর সংযুক্তি, ‘‘জিনিস পাঠালে সেটা না পৌঁছলে আমার গা জ্বালা করে।’’

এর পর সরকারি আধিকারিকদের নির্দেশের সুরে মমতা বলেন, ‘‘নিয়ে এসো এখানে। আমি বলছি। কোথায় জিনিসপত্র? কোথায়?’’ মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই বলেছেন সবার হাতে হাতে এই পোশাক বিতরণ করবেন। কেন বিডিও অফিসে এ সব পড়ে থাকল? তাঁর কথায়, ‘‘আমি আর মিটিং করব কী! আমি তো ওটাই দিতে এসেছিলাম। শীতকাল, যদি তোমরা ঠিক মতো কাজই না করো…!’’ এর পর উপস্থিত জনতাকে বসতে বলে নিজেও বসে পড়েন মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ