কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগের বন্ধ হওয়া প্রক্রিয়া দ্রুত চালু হবে শেষ হওয়ার পরেই বছর বছর টেট হবে জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে, দ্রুত তা শেষ করার কথা বললেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগ শুরু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি এ দিন বলেন, ‘‘দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও সরস্বতীপুজোর মতো বছর বছর টেট হবে।’’ শেষ বারের মতো প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট হয়েছিল ২০২২ সালে। সেই নিয়োগ এখনও শেষ হয়নি। ২০২২ সালে যাঁরা টেট উত্তীর্ণ হয়েছিলেন, বহু আন্দোলনের চাপে বিগত তৃণমূল সরকার ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর তাঁদের…

আরও পড়ুন