জেলা 

গোপন অভিযানে ৩ লক্ষ টাকার ১৮টি ট্যাব উদ্ধার, চাকদহে গ্রেফতার ২

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা: গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৮টি নামী ব্র্যান্ডের ট্যাব উদ্ধার করল চাকদহ থানার পুলিশ। ঘটনায় সুব্রত রায় ও কুমারেশ হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে চাকদহের কেবিএম এলাকায় সুব্রত রায়ের শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে ১০টি নতুন ট্যাব উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাবগুলির বেশিরভাগই নতুন ও সিল প্যাক অবস্থায় ছিল।এরপর দুই অভিযুক্তকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা আরও আটটি ট্যাব উদ্ধার করেন। সব মিলিয়ে মোট ১৮টি ট্যাব উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবগুলি চুরির সামগ্রী কি না, বা এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে চাকদহ থানার পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ