বিদ্যাসাগরের বই কিনুন, ঈশ্বরচন্দ্রের জন্মভিটেতে পরামর্শ শুভেন্দুর, বীরসিংহের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা সরকারের
শিক্ষা থেকে সাংস্কৃতিক ক্ষেত্র, সর্বত্র সংস্কারের প্রয়োজন। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পাঠাগারগুলিকে সাজানোর কথা বলেছেন। বুধবার ঘাটালের বীরসিংহে গিয়ে নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর মহোদয়ের এই পুণ্যভূমিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার এসেছি। এ আমার কাছে পরম আনন্দ এবং গর্বের। সরকারের পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর ওঁর জন্মদিন পালিত হয়। কিন্তু গ্রামবাসীরা বাংলা সন-তারিখ ধরে পালন করেন।’’ বাল্যবিবাহ রুখে দেওয়ার জন্য নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্ত নামে তিন ছাত্রীকে সংবর্ধনা দেন…
আরও পড়ুন